আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১৪
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১৪. হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: সফর অবস্থায় রোযা পালনকারী বাড়িতে রোযা ভঙ্গকারীর মতই।
(হাদীসটি ইবন মাজাহ এভাবে মারফু' পদ্ধতিতে বর্ণনা করেছেন। নাসাঈও এটি উত্তম সনদে বর্ণনা করেছেন।
তবে তাঁর বর্ণনাটি এরূপ:
আবদুর রহমান বলেন, বলা হতো যে, সফর অবস্থায় রোযা পালন বাড়িতে রোযা ভঙ্গ করার শামিল।
অপর বর্ণনায়, সফর অবস্থায় রোযা পালনকারী বাড়িতে অবস্থান করে রোযা ভঙ্গকারীর মতই।)

(হাফিয (র) বলেন: কোন সাহাবীর এই কথা যে, 'এরূপ বলা হতো' এতে কি হাদীসটি মারফু'-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে নাকি মাওকূফ থাকবে, এ ব্যাপারে মুহাদ্দিস ও উসূলশাস্ত্রবিদদের মধ্যে মতভেদ রয়েছে, যা বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই। তবে অধিকাংশের মতে যদি "রাসূল ﷺ -এর যুগে" এ কথাটি যুক্ত না হয়, তবে এটি মাওকূফ পর্যায়ে থাকবে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1614- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَائِم رَمَضَان فِي السّفر كالمفطر فِي الْحَضَر

رَوَاهُ ابْن مَاجَه مَرْفُوعا هَكَذَا وَالنَّسَائِيّ بِإِسْنَاد حسن إِلَّا أَنه قَالَ كَانَ يُقَال الصّيام فِي السّفر كالإفطار فِي الْحَضَر
وَفِي رِوَايَة الصَّائِم فِي السّفر كالمفطر فِي الْحَضَر
قَالَ الْحَافِظ قَول الصَّحَابِيّ كَانَ يُقَال كَذَا هَل يلْتَحق بالمرفوع أَو الْمَوْقُوف فِيهِ خلاف مَشْهُور بَين الْمُحدثين والأصوليين لَيْسَ هَذَا مَوضِع بَسطه لَكِن الْجُمْهُور على أَنه إِذا لم يضفه إِلَى زمن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يكون مَوْقُوفا وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান