আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১১
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১১. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ ﷺ একবার সফর করলেন এবং আপন সাথীদের নিয়ে একস্থানে অবতরণ করলেন। হঠাৎ দেখলেন, লোকজন তাদের এক সাথীর উপর একটি সামিয়ানা টানিয়ে রেখেছে। আর ঐ সাথী লোকটি রোযাদার। রাসূলুল্লাহ ﷺ তার পাশ দিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের সাথীটির কি হয়েছে। সে কি অসুস্থ? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্। সে অসুস্থ নয়, বরং সে রোযা রেখেছে। ঘটনাটি ছিল প্রচণ্ড গরমের দিনের। রাসূলুল্লাহ্ ﷺ বললেন, সফর অবস্থায় রোযা রাখা কোন পুণ্যকর্ম নয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ-এর বর্ণনাকারীদের মতই।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1611- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَار رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَنزل بِأَصْحَابِهِ وَإِذا نَاس قد جعلُوا عَرِيشًا على صَاحبهمْ وَهُوَ صَائِم فَمر بِهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا شَأْن صَاحبكُم أوجع قَالُوا يَا رَسُول الله وَلكنه صَائِم وَذَلِكَ فِي يَوْم حرور فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا بر أَن يصام فِي سفر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান