আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬১০
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১০. হযরত আম্মার ইব্ন ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার এক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে আসছিলাম। প্রচণ্ড গরমের দিনে পথ চলছিলাম। তাই রাস্তায় এক স্থানে অবতরণ করলাম। আমাদের মধ্য থেকে এক ব্যক্তি গিয়ে একটি গাছের নীচে আশ্রয় নিল। হঠাৎ দেখা গেল, তার সাথীগণ তাকে ঘিরে রেখেছে, আর সে অসুস্থ মানুষের মত পড়ে আছে। রাসূলুল্লাহ্ ﷺ যখন তাদেরকে দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের এ সার্থীটির কি হয়েছে? তারা বলল, লোকটি রোযা রেখেছে। রাসূলুল্লাহ্ ﷺ বললেন, এটি পুণ্যের কাজ নয় যে, সফরেও তোমরা রোযা রাখবে। আল্লাহ্ তোমাদেরকে যে রেয়াত দিয়েছেন তা গ্রহণ কর।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1610- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ أَقبلنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غَزْوَة فسرنا فِي يَوْم شَدِيد الْحر فنزلنا فِي بعض الطَّرِيق فَانْطَلق رجل منا فَدخل تَحت شَجَرَة فَإِذا أَصْحَابه يلوذون بِهِ وَهُوَ مُضْطَجع كَهَيئَةِ الوجع فَلَمَّا رَآهُمْ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا بَال صَاحبكُم قَالُوا صَائِم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ من الْبر أَن تَصُومُوا فِي السّفر عَلَيْكُم بِالرُّخْصَةِ الَّتِي أرخص الله لكم فاقبلوها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن