আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬০৯
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬০৯. নাসাঈর এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ একবার জনৈক ব্যক্তির পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। একটি গাছের ছায়ায় তার গায়ে পানি ঢালা হচ্ছিল। তিনি বললেন, তোমাদের সাথীটির কি হয়েছে। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ। লোকটি রোযা রেখেছে। রাসূলুল্লাহ ﷺ বলবেন, মনে রেখো এটি কোন পুণ্যের কাজ নয় যে, তোমরা সফরে রোযা রাখবে। আল্লাহ্ তোমাদেরকে রোযা না রাখার যে অনুমতি দিয়েছেন, তা গ্রহণ কর।
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1609- وَفِي رِوَايَة للنسائي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر على رجل فِي ظلّ شَجَرَة يرش عَلَيْهِ المَاء قَالَ مَا بَال صَاحبكُم قَالُوا يَا رَسُول الله صَائِم قَالَ إِنَّه لَيْسَ من الْبر أَن تَصُومُوا فِي السّفر وَعَلَيْكُم بِرُخْصَة الله عز وَجل الَّتِي رخص لكم فاقبلوها
tahqiqতাহকীক:তাহকীক চলমান