আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১২
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১২. হযরত কা'ব ইবন 'আসিম আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, সফর অবস্থায় রোযা রাখাতে কোন পূণ্য নেই।
(হাদীসটি নাসাঈ ও ইবন মাজাহ সহীহ সনদে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনায় এ হাদীসের শব্দসমূহ
নিম্নরূপ:
ليس من أم بر أم صيام في أم سفر
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1612- وَعَن كَعْب بن عَاصِم الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيْسَ من الْبر الصّيام فِي السّفر

رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَهُوَ عِنْد أَحْمد بِلَفْظ لَيْسَ من ام بر ام صِيَام فِي ام سفر
وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান