আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৫৬
অধ্যায়ঃ রোযা
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৫৬. হযরত আলী (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন: মধ্য শা'বানের রাত যখন আসে, তখন তোমরা রাত্রি জাগরণ কর এবং এ রাতের পর দিন রোযা রাখ। কেননা মহান আল্লাহ্ সূর্যাস্তের পর এ রাতে পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন। কোন ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। কোন রিয্কপ্রার্থী আছে কি? আমি তাকে রিয্ক দিব। কোন বিপদগ্রস্থ আছে কি? আমি তাকে শান্তি দিব। এভাবে ফজর পর্যন্ত তিনি ডাকতে থাকেন।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1556 - وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا كَانَت لَيْلَة النّصْف من شعْبَان فَقومُوا لَيْلهَا وصوموا يَوْمهَا فَإِن الله تبَارك وَتَعَالَى ينزل فِيهَا لغروب الشَّمْس إِلَى السَّمَاء الدُّنْيَا فَيَقُول أَلا من مُسْتَغْفِر فَأغْفِر لَهُ أَلا من مسترزق فأرزقه أَلا من مبتلى فأعافيه أَلا كَذَا أَلا كَذَا حَتَّى يطلع الْفجْر
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতেই অধিকাংশ ইসলামী শহর ও জনপদের দ্বীনদার মহলে পনেরই শা'বানের নফল রোযার প্রচলন রয়েছে। কিন্তু মুহাদ্দিসগণের অভিমত এই যে, এ হাদীসটি সনদের দিক দিয়ে খুবই দুর্বল। এর একজন রাবী আবু বকর ইবনে আব্দুল্লাহ সম্পর্কে হাদীস সমালোচক ইমামগণ এতটুকু পর্যন্ত বলেছেন যে, সে মনগড়া হাদীস তৈরী করত।
পনেরই শা'বানের রোযা সম্পর্কে তো কেবল এ একটি হাদীসই বর্ণিত রয়েছে, তবে শা'বানের পনের তারিখের রাতে নফল ইবাদত ও দু‘আ, ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদীসগ্রন্থে আরও কিছু হাদীস বর্ণিত হয়েছে; কিন্তু এগুলোর মধ্যে কোন বর্ণনাই এমন নয়, যার সনদ মুহাদ্দিসদের নীতি ও মাপকাঠি অনুযায়ী নির্ভরযোগ্য হতে পারে। এতদসত্ত্বেও যেহেতু একাধিক হাদীস রয়েছে এবং বিভিন্ন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, এজন্য ইবনে সালাহ প্রমুখ বড় বড় মুহাদ্দিসগণ লিখেছেন যে, সম্ভবত এর কোন ভিত্তি রয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)