আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০১২
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০১২. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ সূর্য যখন উদয়াচল থেকে উদিত হয় এবং তা আসরের সময় পেরিয়ে মাগরিবের সময়ে অস্তমিত হওয়ার কাছাকাছি হয়, তখন কোন ব্যক্তি চারটি সিজদার সাথে দুই রাক'আত সালাত আদায় করলে, তার জন্য রয়েছে সমস্ত দিনের সওয়াব। আমার ধারণা তিনি (আরো) বলেছেন। তার যাবতীয় গুনাহ ও অপরাধ ক্ষমা করা হবে। আমার (আরো) ধারণা তিনি বলেছেন: যদি ঐ দিন মারা যায়, তাহলে সে হবে জান্নাতী।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদ বিশুদ্ধের কাছাকাছি। উক্ত সনদে এমন বর্ণনাকারী নেই যার হাদীস বাদ দেওয়া যায় এবং ত্রুটি-বিচ্যুতি একত্র করা যেতে পারে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1012 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا طلعت الشَّمْس من مطْلعهَا كهيئتها لصَلَاة الْعَصْر حِين تغرب من مغْرِبهَا فصلى رجل رَكْعَتَيْنِ وَأَرْبع سَجدَات فَإِن لَهُ أجر ذَلِك الْيَوْم وحسبته قَالَ وَكفر عَنهُ خطيئته وإثمه وَأَحْسبهُ قَالَ وَإِن مَاتَ من يَوْمه دخل الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده مقارب وَلَيْسَ فِي رُوَاته من ترك حَدِيثه وَلَا أجمع على ضعفه
tahqiqতাহকীক:তাহকীক চলমান