আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০১১
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০১১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি দুই রাক'আত চাশতের সালাত আদায় করবে, সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। আর যে ব্যক্তি চার রাক'আত আদায় করবে, সে হবে আবিদদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি ছয় রাক'আত আদায় করবে, ঐ দিনের জন্য তা তার জন্য যথেষ্ট হবে। আর যে ব্যক্তি আট রাক'আত আদায় করবে, সে হবে কানিতীনের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি বারো রাক'আত সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। প্রত্যহ দিনরাতে বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হয়। আর আল্লাহ তাঁর বান্দার প্রতি যে অনুগ্রহ করেন, তা বান্দার প্রতি নিশ্বাসের যিকরের চেয়েও উত্তম।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তাঁর বর্ণনাকারীগণের বর্ণনা সহীহ। মূসা ইবন ইয়াকুব যামাঈ-এর বিশ্বস্ততা সম্পর্কে দ্বিমত রয়েছে। এ হাদীসটি একদল সাহাবা হতে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। আমার জানামতে উল্লিখিত হাদীসের সনদ সর্বাধিক উত্তম। বাযযার হুসায়ন ইবন আতা হতে, তিনি যায়দ ইবন আসলাম হতে, তিনি হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন: একদা আমি আবু যর (রা)-কে বললামঃ হে চাচা! আমাকে উপদেশ দিন। তিনি বললেনঃ তুমি যেরূপ আমার কাছে প্রশ্ন করলে, আমিও তদ্রুপ রাসূলুল্লাহ (সা) এর কাছে প্রশ্ন করেছিলাম। তখন তিনি বললেনঃ তুমি যদি সালাতুদ-দুহার দুই রাকা'আত সালাত আদায় কর, অবশ্যই তোমাকে গাফিলদের অন্তুর্ভুক্ত করা হবে না। পরে বায্যার হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেন। এরপর তিনি বলেন: উল্লিখিত সূত্র ব্যতীত উক্ত হাদীসটি মারফু সূত্রে বর্ণিত আছে বলে আমরা জানি না।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1011 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى الضُّحَى رَكْعَتَيْنِ لم يكْتب من الغافلين وَمن صلى أَرْبعا كتب من العابدين وَمن صلى سِتا كفي ذَلِك الْيَوْم وَمن صلى ثمانيا كتبه الله من القانتين وَمن صلى ثِنْتَيْ عشرَة رَكْعَة بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة وَمَا من يَوْم وَلَا لَيْلَة إِلَّا لله من يمن بِهِ على عباده وَصدقَة وَمَا من الله على أحد من عباده أفضل من أَن يلهمه ذكره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَفِي
مُوسَى بن يَعْقُوب الزمعِي خلاف وَقد رُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة وَمن طرق وَهَذَا أحسن أسانيده فِيمَا أعلم
وَرَوَاهُ الْبَزَّار من طَرِيق حُسَيْن بن عَطاء عَن زيد بن أسلم عَن ابْن عمر قَالَ قلت لابي ذَر يَا عماه أوصني
قَالَ سَأَلتنِي كَمَا سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن صليت الضُّحَى رَكْعَتَيْنِ لم تكْتب من الغافلين
فَذكر الحَدِيث ثمَّ قَالَ لَا نعلمهُ يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من هَذَا الْوَجْه
كَذَا قَالَ رَحمَه الله تَعَالَى

বর্ণনাকারী: