আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০১০
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০১০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি উযু করে ফরয সালাত আদায়ের উদ্দেশ্যে মজিদে গেল, হজ্জের ইহরামকারীর ন্যায় রয়েছে তার সওয়াব। আর যে ব্যক্তি চাশতের সালাত আদায়ের জন্য গেল, তার জন্য রয়েছে উমরাকারীর সমতুল্য সওয়াব। এক সালাতের পর অন্য সালাত আদায় করা, যার মাঝে অশ্লীল ও অনর্থক কথাবার্তা হয়নি, তার আমলনামা রয়েছে ইল্লীনে।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। এটি পূর্বেও এসেছে।)
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। এটি পূর্বেও এসেছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1010 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من خرج من بَيته متطهرا إِلَى صَلَاة مَكْتُوبَة فَأَجره كَأَجر الْحَاج الْمحرم وَمن خرج إِلَى تَسْبِيح الضُّحَى لَا ينصبه إِلَّا إِيَّاه فَأَجره كَأَجر الْمُعْتَمِر وَصَلَاة على إِثْر صَلَاة لَا لَغْو بَينهمَا كتاب فِي عليين
رَوَاهُ أَبُو دَاوُد وَتقدم
رَوَاهُ أَبُو دَاوُد وَتقدم
বর্ণনাকারী: