আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০০৯
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০৯. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) এর সাথে তাবুক যুদ্ধে বের হন। একদা রাসূলুল্লাহ তাঁর সাহাবাদের মাঝে বসে আলোচনা প্রসঙ্গে বললেন: সূর্য যখন ঊর্ধ্বাকাশে উঠে (চাশতের সময়), তখন যদি কেউ উত্তমরূপে উযু করে দুই রাক'আত সালাত আদায় করে নেয়, তার যাবতীয় অপরাধ ক্ষমা করা হবে এবং সে এমন হবে যে, তার মা যেন তাকে আজ প্রসব করেছে।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1009 - وَرُوِيَ عَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَنه خرج مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي غَزْوَة تَبُوك فَجَلَسَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا يحدث أَصْحَابه فَقَالَ من قَامَ إِذا استقبلته الشَّمْس فَتَوَضَّأ فَأحْسن وضوءه ثمَّ قَامَ فصلى رَكْعَتَيْنِ غفرت لَهُ خطاياه وَكَانَ كَمَا وَلدته أمه
رَوَاهُ أَبُو يعلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান