আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮২০
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত বর্জন করল, সে প্রকাশ্যে কুফরী করল। তাবারানী 'আওসাত' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন। মুহাম্মদ ইবন নাসর সালাত অধ্যায়ে নিজ শব্দ যোগে বর্ণনা করেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, বান্দার এবং কুফর অথবা শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। কাজেই যে সালাত বর্জন করল, সে কুফরী করল।
(ইবন মাজাহ ইযীদ রাকাশী থেকে নবী (সা) সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ বান্দার এবং শিরকের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত বর্জন করা। কাজেই সে যখন সালাত বর্জন করল, সে শরীক করল।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
820 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك الصَّلَاة مُتَعَمدا فقد كفر جهارا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَرَوَاهُ مُحَمَّد بن نصر فِي كتاب الصَّلَاة وَلَفظه سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول بَين العَبْد وَالْكفْر أَو الشّرك ترك الصَّلَاة فَإِذا ترك الصَّلَاة فقد كفر
وَرَوَاهُ ابْن مَاجَه عَن يزِيد الرقاشِي عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ بَين العَبْد والشرك إِلَّا ترك الصَّلَاة فَإِذا تَركهَا فقد أشرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান