আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৮২১
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮২১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাম্মাদ ইবন যায়দ নবী (সা) থেকে এ হাদীসটি মারফু সনদে বর্ণনা করেছেন বলে আমি জানি। তিনি বলেন, নবী (সা) বলেছেন: ইসলাম ও দীনের রয়েছে তিনটি বুনিয়াদ। আর এ সবের উপরই ইসলামের বুনিয়াদ রচিত। যে এর কোন একটি বর্জন করবে, সে কাফির হবে এবং তাকে হত্যা করা বৈধ। আর তা হলঃ ১. আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, এ কথার সাক্ষ্য দেওয়া, ২. ফরয সালাত আদায় করা এবং ৩. রমযানের সিয়াম পালন করা।
(আবু ইয়ালা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাম্মাদ ইবন যায়দের ভাই সাঈদ ইবন যায়দ (র) আমর ইবন মালিক নুকরী থেকে, তিনি আবুল জাওযা থেকে এবং তিনি হযরত ইবন আব্বাস (রা) সূত্রে মারফু' সনদে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি এর একটি বর্জন করল, সে আল্লাহকে অস্বীকারকারী, তার ফরয ও নফল ইবাদত কবুল হবে না এবং তার রক্ত ও সম্পদ হালাল।)

كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
821 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ حَمَّاد بن زيد وَلَا أعلمهُ إِلَّا قد رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عرى الْإِسْلَام وقواعد الدّين ثَلَاثَة عَلَيْهِنَّ أسس الْإِسْلَام من ترك وَاحِدَة مِنْهُنَّ فَهُوَ بهَا كَافِر حَلَال الدَّم شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَالصَّلَاة الْمَكْتُوبَة وَصَوْم رَمَضَان
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن وَرَوَاهُ سعيد بن زيد أَخُو حَمَّاد بن زيد عَن عَمْرو بن مَالك النكري عَن أبي الجوزاء عَن ابْن عَبَّاس مَرْفُوعا وَقَالَ فِيهِ من ترك مِنْهُنَّ وَاحِدَة فَهُوَ بِاللَّه كَافِر وَلَا يقبل مِنْهُ صرف وَلَا عدل وَقد حل دَمه وَمَاله