আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮১৯
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮১৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার যখন চোখের জ্যোতি ক্ষীণ হয়ে পড়েছিল, তখন বলা হল, আমরা ঔষধ দিয়ে দেই, আপনি কয়েকদিন সালাত বর্জন করুন। তিনি বললেনঃ না (তা হতে পারে না)। কেননা রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সালাত বর্জন করবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করবে যে, তিনি তার প্রতি ক্ষুব্ধ হবেন।
(বাযযার ও তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
819 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما قَامَ بَصرِي قيل نداويك وَتَدَع الصَّلَاة أَيَّامًا قَالَ لَا إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك الصَّلَاة لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَان
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن

হাদীসের তাখরীজ (সূত্র):

قَامَت الْعين إِذا ذهب بصرها والحدقة صَحِيحَة