আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫১
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫১. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে হারানো বস্তু খোঁজ করল এবং বললঃ কেউ কি একটি লাল উটের সন্ধান দিতে পার? রাসূলুল্লাহ (সা) বললেন: তুমি এটি যেন না পাও। মসজিদ যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, সে উদ্দেশ্যেই তা ব্যবহৃত হবে।
(মুসলিম, নাসাঈ ও ইবনে মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
451 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ أَن رجلا نَشد فِي الْمَسْجِد فَقَالَ من دَعَا إِلَى الْجمل الْأَحْمَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا وجدت إِنَّمَا بنيت الْمَسَاجِد لما بنيت لَهُ
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান