আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৮০
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৮০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) এক ব্যক্তিকে الله أكبر الله أكبر আল্লাহ আকবার, আল্লাহ আকবার) বলতে শুনলেন। নবী (সা) বললেন: লোকটি ফিতরাতের ইসলাম) উপর আছে। এরপর সে أشهد أَن لَا إِلَه إِلَّا الله (আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই) বলল। তিনি বললেন: লোকটি জাহান্নাম থেকে নাজাত পেল। একদল লোক তার কাছে এগিয়ে গেল এবং দেখতে পেল, সে একজন বকরীর রাখাল। আর যখন সালাতের সময় হলো, তখন সে দাঁড়িয়ে আযান দিল।
(ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে এবং ইমাম মুসলিম (র)-ও অনুরূপ অর্থসহ বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
380 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجلا وَهُوَ فِي مسير لَهُ يَقُول الله أكبر الله أكبر
فَقَالَ نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم على الْفطْرَة
فَقَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله قَالَ خرج من النَّار فَاسْتَبق الْقَوْم إِلَى الرجل
فَإِذا راعي غنم حَضرته الصَّلَاة فَقَامَ يُؤذن
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَهُوَ فِي مُسلم بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান