আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৮১
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৮১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (সা) এর সাথে ছিলাম। বিলাল (রা) আযান দিতে দাঁড়ালেন। যখন তিনি নীরব হলেন অর্থাৎ আযান শেষ করলেন, তখন রাসূলুল্লাহ বললেন: যে ব্যক্তি এর অনুরূপ বলবে, নিশ্চিতভাবে সে জান্নাতী হবে।
(নাসাঈ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
381 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ بِلَال يُنَادي
فَلَمَّا سكت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ مثل هَذَا يَقِينا دخل الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান