আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৭৯
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৭৯. মুজামুল কাবীর গ্রন্থে হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যদি রাসূলুল্লাহ (সা) থেকে সাতবার না শুনতাম, তবে হাদীসটি বর্ণনা করতাম না। আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি: কিয়ামতের দিন তিন দল লোক মিশকের স্তূপের উপর অবস্থান করবে। অন্যরা যখন ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়বে, তখন তারা ভীত-বিহবল হবে না, তারা হলঃ ১. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও তাঁর রহমতের উদ্দেশ্যে কুরআন শিক্ষা দিল এবং আমল করল, ২. যে ব্যক্তি দিন-রাতে পাঁচবার লোকদের সালাতের দিকে আহবান জানাল এবং ৩. যে গোলাম তার মনিবের আনুগত্য থেকে নিজকে স্বীয় রবের আনুগত্য থেকে বিরত রাখেনি।
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
379 - وَلَفظه عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ لَو لم أسمعهُ من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا مرّة وَمرَّة وَمرَّة حَتَّى عد سبع مَرَّات لما حدثت بِهِ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ثَلَاثَة على كُثْبَان الْمسك يَوْم الْقِيَامَة لَا يهولهم الْفَزع وَلَا يفزعون حِين يفزع النَّاس رجل علم الْقُرْآن فَقَامَ بِهِ يطْلب بِهِ وَجه الله وَمَا عِنْده وَرجل نَادَى فِي كل يَوْم وَلَيْلَة خمس صلوَات يطْلب وَجه الله وَمَا عِنْده ومملوك لم يمنعهُ رق الدُّنْيَا من طَاعَة ربه
tahqiqতাহকীক:তাহকীক চলমান