আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৭৮
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৭৮. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিন ব্যক্তি কিয়ামতের ভয়াবহতায় কোন প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবে না এবং তাদের হিসাবের ঝামেলাও থাকবে না। তারা মিশকের স্তূপের উপর অবস্থান করবে, যতক্ষণ আল্লাহ বিচার কাজ শেষ করবেন। তারা হলঃ ১. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করে এবং কুরআন জানার কারণে কাওমের ইমামতি করে, আর তারা তার প্রতি সন্তুষ্ট, ২. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতের দিকে ডাকে এবং ৩. ঐ গোলাম, যে আল্লাহ ও তার নিজের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং তার ও তার মনিবের মধ্যে সুসম্পর্ক রেখেছে।
(হাদীসটি 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
378 - وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يهولهم الْفَزع الْأَكْبَر وَلَا ينالهم الْحساب هم على كثب من مسك حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق رجل قَرَأَ الْقُرْآن ابْتِغَاء
وَجه الله وَأم بِهِ قوما وهم بِهِ راضون وداع يَدْعُو إِلَى الصَّلَاة ابْتِغَاء وَجه الله وَعبد أحسن فِيمَا بَينه وَبَين ربه وَفِيمَا بَينه وَبَين موَالِيه
وَرَوَاهُ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান