আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২১
অধ্যায়ঃ পবিত্রতা
স্বেচ্ছায় উযূতে বিসমিল্লাহ বর্জনকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩২১. হযরত রাবাহ ইবন আবদুর রহমান ইবন আবূ সুফিয়ান ইবন হুয়ায়তিব (র) তাঁর মাতামহী থেকে তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। যে বিসমিল্লাহ পাঠ করে নি, তার উযূ হয় নি।
ইবন মাজাহ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেন। শব্দমালা তিরমিযীর। ইমাম তিরমিযী। (র) বলেন, মুহাম্মদ ইবন ইসমাঈল বুখারী (র) বলেন: এই অনুচ্ছেদে রাবাহ ইবন আবদুর রহমান কর্তৃক তাঁর মাতামহী থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত হাদীসখানা হাসান সনদে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (র) বলেনঃ তাঁর পিতার নাম সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রা)। নিতান্ত আমার চড়তাম বলেছেন এক [হাফিয মুনযিরী (র) বলেন]: এই অধ্যায়ে যে অসংখ্য হাদীস বর্ণিত আছে, তার কোনটিই সমালোচনামুক্ত নয়। হাসান বসরী, ইসহাক ইবন রাহওয়াই ও আহলে জাওয়াহির-এর মতে উযূতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। এমনকি কেউ স্বেচ্ছায় বিসমিল্লাহ বর্জন করলে তাকে পুনরায় উযূ করতে হবে। আহমদ (র) থেকেও এরূপ বর্ণিত আছে। নিঃসন্দেহে এ অধ্যায়ে অনেক হাদীস বর্ণিত আছে, যা ত্রুটিমুক্ত নয়। তবে বিভিন্ন বর্ণনায় অধিক সংখ্যক হাদীস বর্ণিত হওয়ায় সনদ সূত্রগুলো শক্তিশালী। আল্লাহই ভাল জানেন।
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من ترك التَّسْمِيَة على الْوضُوء عَامِدًا
321 - وَعَن رَبَاح بن عبد الرَّحْمَن بن أبي سُفْيَان بن حويطب عَن جدته عَن أَبِيهَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا وضوء لمن لم يذكر اسْم الله عَلَيْهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ قَالَ مُحَمَّد بن إِسْمَاعِيل يَعْنِي البُخَارِيّ أحسن شَيْء فِي هَذَا الْبَاب حَدِيث رَبَاح بن عبد الرَّحْمَن عَن جدته عَن أَبِيهَا قَالَ التِّرْمِذِيّ وأبوها سعيد بن زيد بن عَمْرو بن نفَيْل
قَالَ الْحَافِظ وَفِي الْبَاب أَحَادِيث كَثِيرَة لَا يسلم شَيْء مِنْهَا عَن مقَال
وَقد ذهب الْحسن وَإِسْحَاق بن رَاهَوَيْه وَأهل الظَّاهِر إِلَى وجوب التَّسْمِيَة فِي الْوضُوء حَتَّى إِنَّه إِذا تعمد تَركهَا أعَاد الْوضُوء وَهُوَ رِوَايَة عَن الإِمَام أَحْمد وَلَا شكّ أَن الْأَحَادِيث الَّتِي وَردت فِيهَا وَإِن كَانَ لَا يسلم شَيْء مِنْهَا عَن مقَال فَإِنَّهَا تتعاضد بِكَثْرَة طرقها وتكتسب قُوَّة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান