আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২২
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী নিজ শব্দযোগে ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। তবে মুসলিম শরীফে عِنْد كل صَلَاة প্রত্যেক সালাতের সময়) বর্ণিত হয়েছে। আর নাসাঈ, ইবন মাজাহ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে مَعَ الْوضُوء عِنْد كل صَلَاة প্রত্যেক সালাতের সময় উযু) বলেছেন। আহমদ, ইবন খুযায়মা (র) তার সহীহ গ্রন্থে বলেছেন لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء প্রত্যেক উযূর সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম)।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
322 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل صَلَاة
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم إِلَّا أَنه قَالَ عِنْد كل صَلَاة
وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ مَعَ الْوضُوء عِنْد كل صَلَاة وَرَوَاهُ أَحْمد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَعِنْدَهُمَا لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ব্যাখ্যায় বলা যেতে পারে যে, আল্লাহর কাছে মিস্ওয়াক প্রিয় হওয়া ও এর বহুবিধ উপকারিতা লক্ষ্য করে রাসূলুল্লাহ ﷺ এর মন চাচ্ছে যেন উম্মাতের জন্য সালাতের পূর্বে মিস্ওয়াক করা অপরিহার্য করে দেন। কিন্তু এ নির্দেশ একথা মনে করে দেন নি যে, এ নির্দেশ উম্মাতের উপর ভারী বোঝা মনে হতে পারে এবং সবার তা মান্য করা কষ্টসাধ্য হতে পারে। গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করলে দেখা যাবে যে, এ হচ্ছে অনুপ্রেরণা ও গুরুত্বারোপ করার একটি পদ্ধতি এবং নিঃসন্দেহে প্রভাবময়ী পদ্ধতি।

জ্ঞাতব্য: এ হাদীসের কোন কোন সূত্রে "عند كل صلوة" (প্রত্যেক সালাতের সময়) এর স্থলে "عند كل وضوء" (প্রত্যেক উযূর সময়) এর উল্লেখ রয়েছে১, তবে উভয় বর্ণনার মর্ম প্রায় কাছাকাছি।
টিকা: ১. এ পর্যায়ে বুখারী শরীফের সিয়াম অধ্যায় এর "বাবুস সিওয়াকির রুতাবি ওয়াল-ইয়াবিসি লিস্ সায়িম" অনুচ্ছেদ দ্রষ্টব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান