আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৭৬
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৬. হযরত আবুল মালীহ হুযালী (রা) থেকে বর্ণিত একদা হিমস অথবা সিরিয়ার নারী সমাজ হযরত আয়েশা (রা)-এর কাছে প্রবেশ করল। তিনি বললেনঃ তোমাদের নারী সমাজ তো হাম্মামে প্রবেশ করে থাকে। আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ কোন মহিলা যখন তার স্বামীর ঘর ছাড়া অন্যের ঘরে কাপড় রাখল, তখন সে তার এবং তার প্রতিপালকের মধ্যকার পর্দা ছিন্ন করে দিল।
(তিরমিযী নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি হাসান। আবূ দাউদ, ইবন মাজাহ এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্তে সহীহ।
আহমদ, আবু ইয়ালা, তাবারানী ও হাকিম সূত্রেই দাররাজ আবু সামূহ কর্তৃক (র) সায়িব (রা) থেকে বর্ণনা করেন যে, একদল মহিলা হযরত উম্মে সালামা (রা)-এর কাছে প্রবেশ করল। তিনি তাদের জিজ্ঞেসা করলেনঃ তোমরা কোন দেশের অধিবাসী? তারা বলল: হিমসের অধিবাসী। তিনি বললেনঃ তোমরা কি হাম্মাম ব্যবহার কর? তারা বলল: তাতে অসুবিধার কি আছে? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহকে (সা) বলতে শুনেছিঃ যে মহিলা তার বস্ত্র অন্যের ঘরে খুলে রাখে, আল্লাহ্ তাকে বিবস্ত্র করবেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
276- وَعَن أبي الْمليح الْهُذلِيّ رَضِي الله عَنهُ أَن نسَاء من أهل حمص أَو من أهل الشأم دخلن على عَائِشَة رَضِي الله عَنْهَا فَقَالَت أنتن اللَّاتِي تدخلن نساءكن الحمامات سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من امْرَأَة تضع ثِيَابهَا فِي غير بَيت زَوجهَا إِلَّا هتكت السّتْر بَينهَا وَبَين رَبهَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
وروى أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم أَيْضا من طَرِيق دراج أبي السَّمْح عَن السَّائِب أَن نسَاء دخلن على أم سَلمَة رَضِي الله عَنْهَا فسألتهن من أنتن قُلْنَ من أهل حمص
قَالَت من أَصْحَاب الحمامات قُلْنَ وَبهَا باس
قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا امْرَأَة نزعت ثِيَابهَا فِي غير بَيتهَا خرق الله عَنْهَا ستره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: