আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৭৭
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন বিবস্ত্র অবস্থায় হাম্মামে প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীর স্ত্রীর হাম্মামের প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন জুমু'আয় আগত মুসল্লীদের জায়গা প্রশস্ত করে দেয়। আর যে ব্যক্তি ক্রীড়া-কৌতুক অথবা ব্যবসা-বাণিজ্যে মশগুল থেকে জুমু'আ পরিত্যাগ করে, আল্লাহ্ তার থেকে অমুখাপেক্ষী। কেননা আল্লাহ্ তা'আলা অমুখাপেক্ষী ও প্রশংসার্হ।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে নিজ শব্দে হাদীসটি বর্ণিত। বাযযার জুমুআর বিষয়টি ব্যতীত এটি উল্লেখ করেন। তবে তাঁর বর্ণনায় আলী ইব্‌ন ইয়াযীদ আলহানী নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
277- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل الْحمام إِلَّا بمئزر وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل حليلته الْحمام وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فليسع إِلَى الْجُمُعَة
وَمن اسْتغنى عَنْهَا بلهو أَو تِجَارَة اسْتغنى الله عَنهُ وَالله غَنِي حميد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار دون ذكر الْجُمُعَة وَفِيه عَليّ بن يزِيد الْأَلْهَانِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান