কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়

হাদীস নং: ১৭১৯
আন্তর্জাতিক নং: ১৭১৯
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭১৯. ইয়াযীদ ইবনে খালিদ (রাহঃ) ....... আব্দুর রহমান ইবনে উছমান আত-তায়মী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের সময় হাজীদের হারানো বস্তু তুলে নিতে নিষেধ করেছেন। আহমাদ, ইবনে ওয়াহব হতে হজ্জের মৌসূমে পতিত মাল (লুকতা) সম্পর্কে বলেছেন, তা পতিত অবস্থায় থাকতে দিবে যেন তার মালিক তা পেতে পারে।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ، وَأَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ . قَالَ أَحْمَدُ قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي فِي لُقَطَةِ الْحَاجِّ يَتْرُكُهَا حَتَّى يَجِدَهَا صَاحِبُهَا قَالَ ابْنُ مَوْهَبٍ عَنْ عَمْرٍو .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৭১৯ | মুসলিম বাংলা