কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
হাদীস নং: ১৭২০
আন্তর্জাতিক নং: ১৭২০
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭২০. আমর ইবনে আওন (রাহঃ) ...... আল-মুনযির ইবনে জারীর (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি বাওযীজ নামক স্থানে জারীর (রাযিঃ) এর সাথে ছিলাম। রাখাল গরুর পালসহ উপস্থিত হলে তার মধ্যে বাইরের একটি গরুও ছিল। জারীর (রাযিঃ) তাকে জিজ্ঞাসা করেন, এটা কোথা থেকে এলো? রাখাল বলল, আমাদের গরুর সাথে এসে যোগ দিয়েছে, কে তার মালিক জানি না। জারীর (রাযিঃ) বলেন, পাল থেকে এটা বের করে দাও। আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ পথভ্রষ্ট ব্যক্তিই হারানো পশুকে আশ্রয় দেয়।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ، قَالَ كُنْتُ مَعَ جَرِيرٍ بِالْبَوَازِيجِ فَجَاءَ الرَّاعِي بِالْبَقَرِ وَفِيهَا بَقَرَةٌ لَيْسَتْ مِنْهَا فَقَالَ لَهُ جَرِيرٌ مَا هَذِهِ قَالَ لَحِقَتْ بِالْبَقَرِ لاَ نَدْرِي لِمَنْ هِيَ . فَقَالَ جَرِيرٌ أَخْرِجُوهَا فَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَأْوِي الضَّالَّةَ إِلاَّ ضَالٌّ " .