কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
হাদীস নং: ১৭১৮
আন্তর্জাতিক নং: ১৭১৮
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭১৮. মাখলাদ ইবনে খালিদ (রঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ হারানো প্রাপ্ত উটের হুকুম হল, যদি কেউ তা প্রাপ্তির পর গোপন করে তবে তাকে জারিমানাস্বরূপ ঐ উটের সাথে অনুরূপ আরো একটি উট প্রদান করতে হবে।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ، عَنْ عِكْرِمَةَ، - أَحْسَبُهُ - عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " ضَالَّةُ الإِبِلِ الْمَكْتُومَةِ غَرَامَتُهَا وَمِثْلُهَا مَعَهَا " .