কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়

হাদীস নং: ১৭১৫
আন্তর্জাতিক নং: ১৭১৫
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭১৫. আল-হায়ছাম ইবনে খালিদ আল জুহানী (রাহঃ) .... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি পথিমধ্যে কিছু পতিত দীনার প্রাপ্ত হন এবং তা দিয়ে কিছু আটা ক্রয় করেন। আটা বিক্রেতা তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর জামাতা হিসাবে চিনিতে পেরে দীনার তাকে ফিরিয়ে দেন। অতঃপর আলী (রাযিঃ) তা গ্রহণ করে তা ভাঙ্গিয়ে দুই কিরাতের গোশত খরিদ করেন।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَالِدٍ الْجُهَنِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ بِلاَلِ بْنِ يَحْيَى الْعَبْسِيِّ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّهُ الْتَقَطَ دِينَارًا فَاشْتَرَى بِهِ دَقِيقًا فَعَرَفَهُ صَاحِبُ الدَّقِيقِ فَرَدَّ عَلَيْهِ الدِّينَارَ فَأَخَذَهُ عَلِيٌّ وَقَطَعَ مِنْهُ قِيرَاطَيْنِ فَاشْتَرَى بِهِ لَحْمًا .
tahqiqতাহকীক:তাহকীক চলমান