কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়

হাদীস নং: ১৭১৬
আন্তর্জাতিক নং: ১৭১৬
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭১৬. জাফর ইবনে মুসাফির (রাহঃ) ..... সাহল ইবনে সা’দ (রাযিঃ) হতে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) ফাতিমা (রাযিঃ) এর নিকট উপস্থিত হয়ে হাসান ও হুসাঈন (রাযিঃ)-কে ক্রন্দনরত দেখতে পান। তিনি তাদের কান্নার কারণ জিজ্ঞাসা করেন। ফাতিমা (রাযিঃ) বলেন, তারা ক্ষুধায় অস্থির হয়ে কাঁদছে। আলী (রাযিঃ) ঘর হতে বের হয়ে যান এবং বাজারে একটি দীনার পতিতাবস্থায় পান। তিনি তা ফাতিমা (রাযিঃ) এর নিকট নিয়ে আসেন এবং তাকে এ সম্পর্কে অবহিত করেন। তিনি (ফাতিমা) বলেন, এটা নিয়ে আপনি অমুক ইয়াহুদীর নিকট যান এবং আমাদের জন্য কিছু আটা খরিদ করে আনুন। অতঃপর তিনি (আলী) উক্ত ইয়াহুদীর নিকট গিয়ে তা দিয়ে আটা খরিদ করেন। ঐ ইয়াহুদী বলেঃ আপনি তো ঐ ব্যক্তির জামাতা, যিনি বলেন যে, “তিনি আল্লাহর রাসূল” আলী (রাযিঃ) বলেনঃ হ্যাঁ।

তখন ইয়াহুদী বলে, আপনি আপনার দীনার ফেরত নেন আর এই আটাও (বিনা মূল্যে) নিয়ে যান। অতঃপর আলী (রাযিঃ) তা নিয়ে ফাতিমা (রাযিঃ) এর নিকট ফিরে এসে তাকে বিষয়টি অবহিত করেন। ফাতিমা (রাযিঃ) আলী (রাযিঃ)-কে বলেন, আপনি এখন অমুক কসাইয়ের নিকট যান এবং আমাদের জন্য এক দিরহাম মূল্যের গোশত খরিদ করে আনুন। তখন তিনি গমন করেন এবং দীনারটি বন্ধক রেখে এক দিরহাম মুল্যের গোশত খরিদ করেন। অতঃপর তিনি তা নিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। ফাতিমা (রাযিঃ) আটার রুটি তৈরী করেন এবং গোশত পাকানোর জন্য চুলার উপর হাড়ি বসান এবং নবী (ﷺ)কে খবর দেন। তিনি তাদের নিকট আগমন করেন। ফাতিমা (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! এখন আমি আপনার নিকট দীনারের ঘটনা ব্যক্ত করব। যদি আপনি তা আমাদের জন্য হালাল মনে করেন, তবে আমরা তা ভোগ করব এবং আমাদের সাথে আপনিও তা খাবেন। আর ব্যাপার এইরূপ।

সবকিছু শ্রবণের পর তিনি বললেনঃ তোমরা সকলে তা “বিসমিল্লাহ” বলে ভক্ষণ কর। তারা সকলে তা আহার করছিলেন, এমন সময় এক যুবক আল্লাহ ও ইসলামের নামে শপথ উচ্চারণ পূর্বক দীনারের অন্বেষণ করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডাকার নির্দেশ দেন এবং তাকে ঐ দীনার সম্পর্কে জিজ্ঞাসা করেন। সে বলে, তা আমার নিকট হতে বাজারে হারিয়ে গিয়েছে। নবী করীম (ﷺ) বলেন, হে আলী! তুমি ঐ কসাইয়ের নিকট যাও এবং তাকে বল, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে দীনারটি আমার নিকট ফেরত দিতে বলেছেন এবং আপনার আপনার দিরহাম তিনি দেবেন। কসাই ঐ দীনারটি ফেরত দেয়। রাসূলুল্লাহ (ﷺ) তা ঐ যুবককে ফেরত দেন।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ دَخَلَ عَلَى فَاطِمَةَ وَحَسَنٌ وَحُسَيْنٌ يَبْكِيَانِ فَقَالَ مَا يُبْكِيهِمَا قَالَتِ الْجُوعُ فَخَرَجَ عَلِيٌّ فَوَجَدَ دِينَارًا بِالسُّوقِ فَجَاءَ إِلَى فَاطِمَةَ فَأَخْبَرَهَا فَقَالَتِ اذْهَبْ إِلَى فُلاَنٍ الْيَهُودِيِّ فَخُذْ دَقِيقًا فَجَاءَ الْيَهُودِيَّ فَاشْتَرَى بِهِ دَقِيقًا فَقَالَ الْيَهُودِيُّ أَنْتَ خَتَنُ هَذَا الَّذِي يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ قَالَ نَعَمْ . قَالَ فَخُذْ دِينَارَكَ وَلَكَ الدَّقِيقُ . فَخَرَجَ عَلِيٌّ حَتَّى جَاءَ فَاطِمَةَ فَأَخْبَرَهَا فَقَالَتِ اذْهَبْ إِلَى فُلاَنٍ الْجَزَّارِ فَخُذْ لَنَا بِدِرْهَمٍ لَحْمًا فَذَهَبَ فَرَهَنَ الدِّينَارَ بِدِرْهَمِ لَحْمٍ فَجَاءَ بِهِ فَعَجَنَتْ وَنَصَبَتْ وَخَبَزَتْ وَأَرْسَلَتْ إِلَى أَبِيهَا فَجَاءَهُمْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَذْكُرُ لَكَ فَإِنْ رَأَيْتَهُ لَنَا حَلاَلاً أَكَلْنَاهُ وَأَكَلْتَ مَعَنَا مِنْ شَأْنِهِ كَذَا وَكَذَا . فَقَالَ " كُلُوا بِاسْمِ اللَّهِ " . فَأَكَلُوا فَبَيْنَمَا هُمْ مَكَانَهُمْ إِذَا غُلاَمٌ يَنْشُدُ اللَّهَ وَالإِسْلاَمَ الدِّينَارَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدُعِيَ لَهُ فَسَأَلَهُ . فَقَالَ سَقَطَ مِنِّي فِي السُّوقِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ اذْهَبْ إِلَى الْجَزَّارِ فَقُلْ لَهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لَكَ أَرْسِلْ إِلَىَّ بِالدِّينَارِ وَدِرْهَمُكَ عَلَىَّ " . فَأَرْسَلَ بِهِ فَدَفَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْهِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান