কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৪. হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
হাদীস নং: ১৭১৪
আন্তর্জাতিক নং: ১৭১৪
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭১৪. মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) পথিমধ্যে পতিত কিছু দীনার পান। তিনি তা ফাতিমা (রাযিঃ) এর নিকট নিয়ে এলে তিনি সেই সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ তা আল্লাহ প্রদত্ত রিযিক। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা দ্বারা খাদ্যদ্রব্য কিনে ভক্ষণ করেন এবং আলী (রাযিঃ) ও ফাতিমা (রাযিঃ)-ও ভক্ষণ করেন। এর কিছু পর এক মহিলা আগমন করে, যে হারানো দীনার অনুসন্ধান করছিল। তখন নবী করীম (ﷺ) বলেনঃ হে আলী তুমি তার দীনার পরিশোধ কর।
كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، حَدَّثَهُ عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَجَدَ دِينَارًا فَأَتَى بِهِ فَاطِمَةَ فَسَأَلَتْ عَنْهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " هُوَ رِزْقُ اللَّهِ عَزَّ وَجَلَّ " . فَأَكَلَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَكَلَ عَلِيٌّ وَفَاطِمَةُ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَتْهُ امْرَأَةٌ تَنْشُدُ الدِّينَارَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ أَدِّ الدِّينَارَ " .
বর্ণনাকারী: