আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৯১০
আন্তর্জাতিক নং: ৩৯১০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১০। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমি তোমাদেরকে সর্বোত্তম আনসারী গোত্রের কথা অবহিত করব কি? সাহাবীরা বললেন : হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্!
নবী (ﷺ) বললেন ঃ বানূ নাজ্জার। এরপর তাদের নিকটবর্তী হল বানূ আব্দুল আশহাল । এরপর তাদের নিকটবর্তী হল বানুল হারিছ ইব্ন খাযরাজ, এরপর তাদের নিকটবর্তী হল বানূ সায়েদা ।
এরপর নবী (ﷺ) তাঁর উভয় হাত দিয়ে ইশারা করলেন। পরে তাঁর আঙ্গুলগুলো বন্ধ করলেন। তারপর উভয় হাতে কিছু নিক্ষেপ করার মত সেগুলো প্রসারিত করলেন। আর বললেন : আনসারীদের সবগুলো গোত্রেই রয়েছে মঙ্গল ৷
হাদীসটি হাসান-সাহীহ ।
এ হাদীসটি আনাস-আবু উসায়দ সাঈদী (রাযিঃ) সূত্রে নবীর থেকে বর্ণনা করা হয়েছে।

أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ فِي أَيِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ، أَوْ بِخَيْرِ الأَنْصَارِ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ»، ثُمَّ قَالَ بِيَدِهِ فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدَيْهِ، قَالَ: «وَفِي دُورِ الأَنْصَارِ كُلِّهَا خَيْرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ هَذَا أَيْضًا عَنْ أَنَسٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক:
হাদীস নং: ৩৯১১
আন্তর্জাতিক নং: ৩৯১১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১১। মুহাম্মাদ ইব্ন বাশার (রাহঃ)... আবু উসায়দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীদের সর্বোত্তম গোত্র হল বানু নাজ্জার, এরপর বানূ আব্দুল আশহাল, তারপর বানূ হারিছ ইবন খাযরাজ, এরপর বানূ সাঈদা । প্রতিটি আনসারী গোত্রেই রয়েছে মঙ্গল ।
সা'দ (রাযিঃ) বললেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখেছি, তিনি আমাদের উপর অন্যদের প্রাধান্য দিয়ে দিয়েছেন।'১ তখন বলা হল ঃ আরো বহু জনের উপর তো তোমাদের প্রাধান্য দিয়েছেন।
হাদীসটি হাসান-সাহীহ।
আবু উসায়দ সাঈদী (রাযিঃ)-এর নাম হল মালিক ইবন রাবীআ ।
সা'দ (রাযিঃ) বললেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখেছি, তিনি আমাদের উপর অন্যদের প্রাধান্য দিয়ে দিয়েছেন।'১ তখন বলা হল ঃ আরো বহু জনের উপর তো তোমাদের প্রাধান্য দিয়েছেন।
হাদীসটি হাসান-সাহীহ।
আবু উসায়দ সাঈদী (রাযিঃ)-এর নাম হল মালিক ইবন রাবীআ ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في أي دور الأنصار خير
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دُورِ الأَنْصَارِ دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنِي الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»، فَقَالَ سَعْدٌ: مَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَدْ فَضَّلَ عَلَيْنَا، فَقِيلَ: قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ: مَالِكُ بْنُ رَبِيعَةَ.
وَقَدْ رُوِيَ نَحْوَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَليه وسَلم وَرَوَاهُ مَعْمَرٌ, عَنِ الزُّهْرِيِّ, عَنْ أَبِي سَلَمَةَ, وَعُبَيدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَليه وسَلم

হাদীস নং: ৩৯১২
আন্তর্জাতিক নং: ৩৯১২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১২। আবুস সাঈব সালাম ইব্ন জুনাদা ইব্ন সালাম (রাহঃ)... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীদের সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার ।
হাদীসটি গারীব।
হাদীসটি গারীব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في أي دور الأنصار خير
حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دِيَارِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ
তাহকীক:
হাদীস নং: ৩৯১৩
আন্তর্জাতিক নং: ৩৯১৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১৩। আবুস সাঈব সালাম ইব্ন জুনাদা (রাহঃ)... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সালাম বলেছেন : শ্রেষ্ঠ আনসার হল বানূ আব্দুল আশহাল ।
হাদীসটি এ সত্রে গারীব ।
হাদীসটি এ সত্রে গারীব ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في أي دور الأنصار خير
حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَيْرُ الأَنْصَارِ بَنُو عَبْدِ الأَشْهَلِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
তাহকীক: