মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৭৩১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭২৭) আবূ মাসউদ থেকেই আরও বর্ণিত যে, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা) আমাদের নিকট আসলেন। আমরা তখন সা'দ ইবন উবাদা (রা)-এর মজলিসে ছিলাম। তখন বিশর ইবন সা'দ (রা) তাঁকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল! আল্লাহ আমাদেরকে আপনার উপর দরূদ পাঠ করার আদেশ দিয়েছেন। আমরা কিভাবে আপনার উপর দরূদ পাঠ করব? আবু মাসউদ বলেন, তখন রাসুলুল্লাহ্ (সা) চুপ রইলেন। এমনকি আমরা কামনা করতে লাগলাম যে, তাঁকে যদি এ বিষয়ে জিজ্ঞেস করা না হত। (তাহলে খুবই ভাল হত।) অতঃপর রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা বলবে-
اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي العَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
আর সালাম প্রেরণের নিয়ম তো তোমাদের জানাই আছে।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(731) - وعنه أيضًا قال: أتانا رسول الله صلى الله عليه وسلم في مجلس سعد بن عبادة فقال له بشر بن سعد: أمرنا الله أن نصلي عليك (1) يا رسول الله فكيف نصلي عليك؟ قال: فسكت رسول الله صلى الله عليه وسلم حتى تمنينا أنه لم يسأله، ثم قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم (2)، وبارك على محمد كما باركت على آل إبراهيم في العالمين، إنك حميد مجيد، والسلام كما قد علمتم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭২৮) আমর ইবন মালিক (রা) আল জানবী থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাহাবী ফাযালা ইবন্ উবায়দকে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে সালাতে দু'আ করতে শুনলেন। সে (দু'আয়) আল্লাহকে স্মরণ করল না এবং রাসূলুল্লাহ্ (সা)-এর উপর দরূদও পড়ল না। সে তা খুব তাড়াতাড়ী করে ফেলেছে, অতঃপর রাসুল (সা) তাঁকে ডাকলেন এবং তাঁকে ও অন্যদেরকে বললেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, তখন সে তাঁর প্রভুর প্রশংসা ও গুণাবলী দ্বারা তা শুরু করবে। তারপর নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করবে। এরপর যা ইচ্ছা দু'আ করবে।
(নাসায়ী, আবু দাউদ, ইবন হাব্বান, বাইহাকী, হাকিম, তিরমিযী। তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন। আর হাকিম হলেন, হাদীসটি সহীহ, মুসলিমের শর্তে উত্তীর্ণ।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(732) عن عمرو بن مالك الجنبي أنه سمع فضالة بن عبيد صاحب رسول الله صلى الله عليه وسلم يقول: سمع رسول الله صلى الله عليه وسلم رجلاً يدعو في الصلاة ولم يذكر الله عز وجل ولم يصل على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم: عجل هذا (4). ثم دعاه فقال له ولغيره: إذا صلى أحدكم فليبدأ بتحميد ربه وثناءه عليه (5) ثم ليصل على النبي صلى الله عليه وسلم ثم ليدع بعد بما شاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭২৯) কা'ব ইবন্ উজরা (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে বললেন। (হে রাসূল।) আপনার উপর সালাম পাঠ করার নিয়ম আমরা শিখেছি। কিন্তু আপনার উপর দরূদ কিভাবে পড়ব? তিনি বললেন, তোমরা বলবে-
اللَّهُمَّ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(733) - عن كعب بن عجرة رضي الله عنه أن رجلاً قال للنبي صلى الله عليه وسلم: يا رسول الله قد علمنا السلام عليك فكيف الصلاة عليك؟ قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩০) ইবন আবী লায়লা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কাব ইবন উজরা (রা) আমার সাথে সাক্ষাৎ করে বললেন, হে জা'ফরের ছেলে। আমি কি তোমাকে একটি হাদিয়া দেব না? একবার রাসূলুল্লাহ (সা) আমদের কাছে আসলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে কিভাবে সালাম দিতে হয় তা তো আমরা জানি কিন্তু আপনার উপর দুরূদ আমরা কিভাবে পাঠ করব? তিনি বললেন, তোমরা বলবে:

اللَّهُمَّ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ

(বুখারী ও মুসলিম)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(734) - عن ابن أبي ليلى قال: لقيني كعب بن عجرة رضي الله عنه قال ابن جعفر (1) قال: ألا أهدي لك هدية؟ خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقلنا: يا رسول الله قد علمنا أو عرفنا كيف السلام عليك، فكيف الصلاة؟ قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩১) ইয়াযীদ ইবন আবী যিয়াদ আবদুর রহমান ইবন আবী লায়লা থেকে এবং ( আব্দুর রহমান ইবন আবী লায়লা ) কা'ব ইবন উজরা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ (অর্থাৎ আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন) আয়াতটি নাযিল হল, তখন সাহাবীগণ বললেন হে আল্লাহর নবী। আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব? তিনি বললেন, তোমরা বলবে-
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ. إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ،
তিনি আবদুর রহমান বলেন, আমরা বলে থাকি তাদের সঙ্গে আমাদের উপরেও (রহমত ও বরকত বর্ষন করুন) ইয়াযীদ বলেন যে, আমার জানা নাই, আবদুর রহমান তাঁর নিজের থেকে তা বাড়িয়ে বলেছেন নাকি কা‘ব তা বর্ণনা করেছেন।
(তিরমিযী এবং হাফিজ ইবন কাসীর তাঁর তাফসীরে হাদীসটি সংকলন করেছেন এবং তা বুখারী বর্ণনা করেছেন বলে তিনি মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(735) - عن يزيد بن أبي زياد عن عبد الرحمن بن أبي ليلى عن كعب (يعني بن عجرة) رضي الله عنه قال: لما نزلت {إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ} (الأحزاب 56) قالوا: كيف نصلي عليك يا نبي الله؟ قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال: ونحن نقول «وعلينا معهم». قال يزيد: فلا أدري أشيء زاده ابن أبي ليلى من قبل نفسه، أو شيء رواه كعب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩২) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার উপর সালাম পাঠানোর নিয়ম তো আমরা জানি, কিন্তু আপনার উপর দরূদ কিতাবে পাঠ করব? তিনি বললেন, তোমরা বলবেঃ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

(বুখারী ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(736) - عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قلنا: يا رسول الله هذا السلام عليك قد علمناه، فكيف الصلاة عليك؟ فقال: قولوا: اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم، وبارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩৩) বুরায়দা আল মুজা'য়ী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনার উপর সালাম পাঠানোর নিয়ম তো আমরা জেনেছি। কিন্তু আপনার উপর দরূদ কিভাবে পাঠ করব? তিনি বললেন,তোমরা বলবে:
للَّهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ وَبَرَكَاتِكَ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا جَعَلْتَهَا عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি তার সনদে আবু দাউন আল আ'সা রয়েছেন। হাইসামীর মতে সে দুর্বল রাবী।)

(টিকা: ইমাম নববী বলেন, آلُ النَّبِيِّ অর্থাৎ নবীর পরিবার-পরিজন বলতে যাঁদেরকে বুঝায় তাঁদের সম্পর্কে আলেমগণের মতভেদ রয়েছে, তা এরূপ (ক) সকল জাতি (খ) বনু হাশিম, ও বনু মুত্তালিব (গ) নবীর পরিবার-পরিজন ও সন্তানগণ।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(737) - عن بريدة الخزاعي رضي الله عنه قال: قلنا: يا رسول الله قد علمنا كيف نسلم عليك، فكيف نصلي عليك؟ قال: قولوا: اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على محمد وعلى آل محمد كما جعلتها على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩৪) মুসা ইবন তালহা তাঁর পিতার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল। আপনার উপর কিভাবে দরুদ পাঠ করব? তিনি বললেন, তুমি বল:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ،
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(738) - عن موسى بن طلحة (بن عبيد الله) عن أبيه قال: قلت: يا رسول الله كيف الصلاة عليك؟ قال: قل: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩৫) যায়দ ইবন খারিজা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিজে রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করলাম, (হে রাসুল।) আপনার উপর কিভাবে দুরূদ পাঠ করব। তিনি বললেন, তোমরা দরূদ পাঠ কর এবং (সঠিকভাবে আদায়ের জন্য) চেষ্টা কর। অতঃপর বল-

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ،
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(739) - عن زيد بن خارجة رضي الله عنه قال: إني سألت رسول الله صلى الله عليه وسلم بنفسي كيف الصلاة عليك؟ قال: صلوا واجتهدوا، ثم قولوا: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর পরিবার-পরিজন (যাদের উপর দরূদ পাঠ করা হয় তাঁদের) ব্যাখ্যা প্রমাণ প্রসঙ্গে
(৭৩৬) ইবন তাউস আবু বকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম থেকে, তিনি নবী করীম (সা)-এর এক সাহাবী থেকে আর তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলতেন-

االلَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد

(হে আল্লাহ! আপনি রহমত করুন মুহাম্মদের উপর এবং তাঁর পরিবার-পরিজনদের উপর, তাঁর স্ত্রীদের উপর, তাঁর বংশধরদের উপর, যেরূপ মেহেরবানী করেছেন ইব্রাহীমের উপর, নিশ্চয় আপনি প্রশংসাযোগ্য ও সম্মানিত আর বরকত দান করেন মুহাম্মদের উপর আর তাঁর পরিবার ও তাঁর স্ত্রীদের এবং বংশধরদের উপর, যেরূপ বরকত দিয়েছেন ইব্রাহীম পরিবারের উপর। আপনি নিশ্চয় প্রশংসাযোগ্য ও সম্মানীত।) ইবন তাউস বললেন, আমার পিতা এভাবেই দরূদ পাঠ করতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হায়সুমী হাদীসটি সংকলন করে বলেন, ইমাম আহমদ তা রেওয়ায়াত করেছেন এবং তার সনদ সহীহ।
(টিকা: দ্বিতীয় তাশাহহুদের পর এবং সালামের পূর্বে দুরূদ পাঠ করতে হয়। আর দরূদ পড়া কি? তা নিয়ে আলেমদের মতভেদ আছে। তবে অধিকাংশ ইমামদের মতে দরূদ পাঠ করা ওয়াজিব নয়।)
كتاب الصلاة
فصل فيما يستدل به على تفسير آل النبي صلى الله عليه وسلم المصلى عليهم
(740) - عن ابن طاوس عن أبي بكر بن محمد بن عمرو بن حزم عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول: اللهم صل على محمد وعلى أهل بيته (1) وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. قال ابن طاوس: وكان أبي يقول مثل ذلك.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর পরিবার-পরিজন (যাদের উপর দরূদ পাঠ করা হয় তাঁদের) ব্যাখ্যা প্রমাণ প্রসঙ্গে
(৭৩৭) আমর ইবন সুলায়েম থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ হুমায়দ আস-সায়িদী (রা) আমাকে জানালেন যে, (একবার) সাহাবায়ে কিরাম আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা কিভাবে আপনার উপর দরূদ পাঠ করবঃ তিনি বললেন, তোমরা বলবে-

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
فصل فيما يستدل به على تفسير آل النبي صلى الله عليه وسلم المصلى عليهم
(741) - عن عمرو بن سليم أنه قال: أخبرني أبو حميد الساعدي أنهم قالوا: يا رسول الله كيف نصلي عليك؟ فقال رسول الله صلى الله عليه وسلم: قولوا: اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم، وبارك على محمد وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৩৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন যে, তোমাদের কেউ যখন শেষ তাশাহহুদ সমাপ্ত করবে, তখন সে চার বস্তু থেকে (আল্লাহর নিকট) পানাহ চাইব।
(১) জাহান্নামের আযাব থেকে, (২) কবরের আযাব থেকে, (৩) জীবন ও মৃত্যুর ফিতনা থেকে,
(৪) মাসীহে দাজ্জালের অনিষ্ট থেকে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(742) - عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ من أربع: من عذاب جهنم، ومن عذاب القبر (1)، ومن فتنة المحيا والممات (2)، ومن شر المسيح (3) الدجال.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৩৯) ইবন তাউস তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি ইশার সালাতে শেষ তাশাহহুদের পরে এ বাক্য গুলো পাঠ করতেন, তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন, তা হল-

أَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

তিনি রাবী বলেন, তাতে গুরুত্ব দিতেন এবং তা আয়েশার মাধ্যমে নবী করীম (সা) থেকে উল্লেখ করেন।
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(743) - عن ابن طاوس عن أبيه أنه كان يقول بعد التشهد في العشاء الآخرة (1) كلمات كان يعظمهن جدًا (2). يقول: أعوذ بالله من عذاب جهنم، وأعوذ بالله من شر المسيح الدجال، وأعوذ بالله من عذاب القبر، وأعوذ بالله من فتنة المحيا والممات. قال: كان يعظمهن ويذكرهن عن عائشة عن النبي صلى الله عليه وسلم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪০) উরওয়াহ্ ইবন্ যুবায়র থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা)-এর স্ত্রী আয়েশা (রা) তাঁকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (সা) সালাতে (এই দু'আ) পড়তেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

(হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কবরের শাস্তি থেকে ও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে, হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি গুনাহ থেকে ও ঋণগ্রস্ততা থেকে।)
তখন তাঁকে কেউ বললেন, আপনি প্রায়ই ঋণগ্রস্ততা থেকে পানাহ চেয়ে থাকেন কেন? তিনি বললেন, কোন লোক যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন সে কথা বলতে মিথ্যা বলে এবং ওয়াদা করে তা ভঙ্গ করে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(744) - عن عروة بن الزبير أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أخبرته أن النبي صلى الله عليه وسلم كان يدعو في الصلاة (3): اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم إني أعوذ بك من المأثم (4) والمغرم. قالت: فقال له قائل (5): ما أكثر ما تستعيذ من المغرم يا رسول الله. فقال: إن الرجل إذا غرم حدث فكذب ووعد فأخلف.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪১) আবূ সালিহ রাসূলুল্লাহ (সা)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন যে, রাসূলল্লাহ্ (সা) এক ব্যক্তিকে বললেন, তুমি সালাতে কি পড়? সে তদুত্তরে বলল, আমি তাশাহহুদ পাঠ করি, তারপর এই দু'আ পড়ি : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
(অর্থাৎ হে আল্লাহ্! আমাকে জান্নাত নসীব করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। (তখন) রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমাদের উভয়ের দু'আ তোমার দু'আ থেকে ভিন্ন নয়।
(আবু দাউদ। হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(745) - عن أبي صالح عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال: قال النبي صلى الله عليه وسلم لرجل: كيف تقول في الصلاة؟ قال: أتشهد ثم أقول: اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. أما إني لا أحسن دندنتك (1) ولا دندنة معاذ. فقال النبي صلى الله عليه وسلم: حولها ندندن.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪২) মিহজান ইবন আদরা' (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) (একদিন) মসজিদে প্রবেশ করেই দেখলেন যে, এক ব্যক্তি তাশাহহুদ পড়ে সালাত শেষ করার সময় বলছেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّه الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،

মিজান ইবন্ আদরা' (রা) বলেন, তখন রাসূলুল্লাহ (সা) বললেন, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তিন বার।
(আবু দাউদ, নাসায়ী, ইবন খোযাইমাহ। হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(746) - عن محجن بن الأدرع رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد، فإذا هو برجل قد قضى صلاته (2) وهو يتشهد وهو يقول: اللهم إني أسألك يا الله الواحد الأحد (3) الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوًا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. قال: فقال نبي الله صلى الله عليه وسلم: قد غُفر له، قد غفر له، قد غفر له. ثلاث مرات.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ সালাতে দু'আ করার সময় অঙ্গুলী উচু করা প্রসঙ্গে।
(৭৪৩) সাঈদ ইবন আবদুর রহমান ইবন আবযা তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন সালাতে বসতেন, তখন তাঁর ডান হাত তাঁর উরুতে রেখে (দীর্ঘ) দু'আ করতেন এবং তাঁর (তর্জনী) অঙ্গুলী যারা ইশারা করতেন।
(আর সাঈদ ইবন আবদুর রহমান থেকেই দ্বিতীয় সূত্রে বর্ণিত) যে, রাসূলুল্লাহ্ (সা) সালাতে তাঁর তর্জনী অঙ্গুলী ঘরা ইশারা করতেন।
(তবারানী, হাইছামী। তিনি বলেন, হাদীসটি তবারানী আল কাবির গ্রন্থে গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
فصل منه في رفع الأصبع عند الدعاء في الصلاة
(747) - عن سعيد بن عبد الرحمن بن أبزى عن أبيه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جلس في الصلاة فدعا (1) وضع يده اليمنى على فخذه ثم كان يشير بإصبعه. وعنه من طريق ثان (2) أن رسول الله صلى الله عليه وسلم كان يشير بإصبعه السباحة (3) في الصلاة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ সালাতে দু'আ করার সময় অঙ্গুলী উচু করা প্রসঙ্গে।
(৭৪৪) মালিক ইবন নুমায়ের আল খুযাঈ তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে সালাতে বসা অবস্থায় দেখেছি যে, তিনি তাঁর ডান বাহু ডান উরুর উপরে রেখে তর্জনী অঙ্গুলীকে সামান্য ঝুঁকিয়ে উঁচু করে রেখেছেন এবং দু'আ করছেন।
(আবু দাউদ, নাসায়ী, হাকিম। হাকিম হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
فصل منه في رفع الأصبع عند الدعاء في الصلاة
(748) - عن مالك بن نمير الخزاعي عن أبيه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم وهو قاعد في الصلاة قد وضع ذراعه اليمنى على فخذه اليمنى رافعًا بأصبعه السبابة قد حناها شيئًا (4) وهو يدعو.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ সালাতে দু'আ করার সময় অঙ্গুলী উচু করা প্রসঙ্গে।
(৭৪৫) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) (একদিন) সাদ-এর কাছ দিয়ে গেলেন, তখন তিনি দু'অঙ্গুলী দ্বারা (ইশারা) করছিলেন, তখন তিনি (রাসূলুল্লাহ (সা) তাঁকে বললেন, হে সা'দ, এক অঙ্গুলী দ্বারা ইশারা করবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
فصل منه في رفع الأصبع عند الدعاء في الصلاة
(749) - عن أنس بن مالك رضي الله عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم بسعد وهو يعدو بأصبعين (5) فقال: أحِّد يا سعد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: হাদীসে উল্লেখিত নামাযে পঠিত বিভিন্ন দু'আ প্রসঙ্গে
(৭৪৬) আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণনা করেন। একবার তিনি রাসূলুল্লাহ (সা)-এর কাছে আরয করলেন, আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দু'আ শিখিয়ে দিন। তিনি বললেন, এ দু'আটি বলবে:

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَبِيرًا – وَقَالَ قُتَيْبَةُ كَثِيرًا – وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

(অর্থাৎ হে আল্লাহ! আমি নিজের উপর অধিক যুলম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
كتاب الصلاة
5 - باب جامع أدعية منصوص عليها في الصلاة
(750) - عن عبد الله بن عمرو عن أبي بكر الصديق رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم: علمني دعاء أدعو به في صلاتي. قال: قل: اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا (1) (وفي رواية «كبيرًا» بدل «كثيرًا») ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.
tahqiq

তাহকীক: