আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৪৩৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪৩৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ বলেছেন : তিন ব্যক্তির সাথে আল্লাহ্ কিয়ামতের দিন না কথা বলবেন, আর না তাদের দিকে তাকাবেন এবং না তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ঐ ব্যক্তি যে কোন ময়দানে অতিরিক্ত পানির সুবিধা ভোগ করে অথচ পথিক মুসাফিরকে তা থেকে বঞ্চিত রাখে।
অন্য বর্ণনায় এ কথাটিও রয়েছে: আল্লাহ্ তাকে বলবেন, আজ আমি তোকে আমার অনুগ্রহ থেকে বঞ্চিত রাখব যেভাবে তুই ঐ নিয়ামত থেকে লোকদেরকে রঞ্চিত রেখেছিলি। যা তোর স্বহস্ত উপার্জিত ছিল না।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি ইনশা আল্লাহ্ সামনে আসবে।)

كتاب الصَّدقَات
فصل
1433- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يكلمهم الله يَوْم الْقِيَامَة وَلَا ينظر إِلَيْهِم وَلَا يزكيهم وَلَهُم عَذَاب أَلِيم رجل على فضل مَاء بفلاة يمنعهُ ابْن السَّبِيل
زَاد فِي رِوَايَة يَقُول الله لَهُ الْيَوْم أمنعك فضلي كَمَا منعت فضل مَا لم تعْمل يداك الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ১৪৩৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪৩৪. বুহায়সা নাম্নী জনৈকা মহিলা তাঁর পিতা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার পিতা নবী ﷺ-এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি রাসূলুল্লাহ্ ﷺ-এর জামার ভিতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে চুমু খেতে লাগলেন ও তাঁকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, হে আল্লাহর নবী। কোন জিনিস থেকে লোককে বারণ করা বৈধ নয়? তিনি বললেন, পানি। তিনি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী। কোন জিনিস মানা করা বৈধ নয়? তিনি বললেন, লবণ। তিনি আবারও বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন বস্তু থেকে লোককে বারণ করা বৈধ নয়? রাসূলুল্লাহ ﷺ বললেন: কল্যাণকর কাজ যতই করতে পার ততই মঙ্গল।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1434- وَعَن امْرَأَة يُقَال لَهَا بهيسة عَن أَبِيهَا قَالَت اسْتَأْذن أبي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَدخل بَينه وَبَين قَمِيصه فَجعل يقبل ويلتزم ثمَّ قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ المَاء
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ الْملح
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ أَن تفعل الْخَيْر خير لَك
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ الْملح
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ أَن تفعل الْخَيْر خير لَك
رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ১৪৩৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪৩৫. জনৈক মুহাজির সাহাবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তিনটি যুদ্ধে রাসূলুল্লাহ ﷺ-এর সাথে শরীক ছিলাম। আমি তাঁকে একথা বলতে শুনতাম। তিনটি বস্তুর মধ্যে সকল মুসলমান অংশীদার। ঘাস, পানি ও আগুন।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1435- و عن رجل من المهاجرين من اصحاب النبي صلى الله عليه وسلم قال : غزوت مع رسول الله صلى الله عليه وسلم ثلاثا اسمعه يقول: المسلمون شركاء في ثلاث: في الكلاء والماء والنار
رواه ابوداؤد
رواه ابوداؤد
হাদীস নং: ১৪৩৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪৩৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসুলাল্লাহ! কোন জিনিস থেকে লোককে বারণ করা জায়েয নেই? তিনি বললেন, পানি, লবণ ও আগুন। আয়েশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। পানির কথাতো বুঝলাম। কিন্তু লবণ ও আগুনের বিষয়টি কি? রাসূলুল্লাহ্ বললেন, হে হুমায়রা (রাসুলুল্লাহ ﷺ হযরত আয়েশা (রা)-কে আদর করে এ নামে ডাকতেন।) যে ব্যক্তি আগুন দান করল সে যেন এই আগুনে রান্নাকরা সকল খাদ্য সামগ্রী দান করল, আর যে লবণ দান করল, সে যেন এই লবণের স্বাদযুক্ত সকল খাদ্য সামগ্রী দান করল। আর যে ব্যক্তি এমন কোন স্থানে কোন মুসলমানকে সামান্য পানি পান করাল যেখানে পানি সুলভ, সে যেন একটি দাসমুক্ত করল। আর যেখানে পানি দুর্লভ, সেখানে যে ব্যক্তি কোন মুসলমানকে সামান্য পানি পান করাল, সে যেন তাকে জীবন দান করল।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1436- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ المَاء وَالْملح وَالنَّار
قَالَت قلت يَا رَسُول الله هَذَا المَاء وَقد عَرفْنَاهُ فَمَا بَال الْملح وَالنَّار قَالَ يَا حميراء من أعْطى نَارا فَكَأَنَّمَا تصدق بِجَمِيعِ مَا
أنضجت تِلْكَ النَّار وَمن أعْطى ملحا فَكَأَنَّمَا تصدق بِجَمِيعِ مَا طيبت تِلْكَ الْملح وَمن سقى مُسلما شربة من مَاء حَيْثُ يُوجد المَاء فَكَأَنَّمَا أعتق رَقَبَة وَمن سقى مُسلما شربة من مَاء حَيْثُ لَا يُوجد المَاء فَكَأَنَّمَا أَحْيَاهَا
رَوَاهُ ابْن مَاجَه

হাদীস নং: ১৪৩৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪৩৭. হযরত আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মুসলমানগণ তিনটি জিনিসে অংশীদার। পানি, ঘাস ও আগুন এবং এগুলোর বিক্রয় মূল্য হারাম। আবু সাঈদ বলেন, পানি দ্বারা এখানে প্রবাহমান পানিই বুঝানো হয়েছে।
(এ হাদীসটিও ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
(এ হাদীসটিও ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1437- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلمُونَ شُرَكَاء فِي ثَلَاث فِي المَاء والكلإ وَالنَّار وثمنه حرَام
قَالَ أَبُو سعيد يَعْنِي المَاء الْجَارِي
رَوَاهُ ابْن مَاجَه أَيْضا
قَالَ أَبُو سعيد يَعْنِي المَاء الْجَارِي
رَوَاهُ ابْن مَاجَه أَيْضا