আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ১৪৩৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৩৮. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি তোমাদের নিকট আল্লাহর নামে আশ্রয় চায়, তাকে আশ্রয় প্রদান কর। যে তোমাদের নিকট আল্লাহর নামে কোন কিছু প্রার্থনা করে, তাকে তা দান কর। যে তোমাদের নিকট আল্লাহর নামে ফরিয়াদ করে, তার ফরিয়াদ শোন। আর যে ব্যক্তি তোমাদের কোন উপকার করল, তাকে এর প্রতিদান দাও, যদি প্রতিদান দিতে তোমরা সক্ষম না হও তবে তার জন্য এই পরিমাণ দু'আ কর, তোমাদের মন সাক্ষ্য দেয় যে, তোমরা তার প্রতিদান আদায়ে সক্ষম হয়েছে।
হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ নাসাঈ’র। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের মাপকাঠিতে উত্তীর্ণ। তাবারানীও এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি নিম্নরূপঃ
যে ব্যক্তি তোমাদের কোন উপকার করল, তোমরা তার প্রত্যুপকার কর। যদি প্রত্যুপকারে অক্ষম হও, তবে তার জন্য এমনভাবে দু'আ কর যেন তোমাদের মন সাক্ষ্য দেয় যে, তোমরা তার শুকরিয়া আদায়ে সমর্থ হয়েছ। কেননা আল্লাহ্ নিজে শোকরগুযার এবং শোকর গুযার ব্যক্তিদেরকে তিনি ভালবাসেন।
(অর্থাৎ আল্লাহ তা'আলা মানুষের সদগুণাবলী ও নেক আমলের কদর করে থাকেন এবং যারাই কোন নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন। )

كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1438- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من استعاذ بِاللَّه فأعيذوه وَمن سألكم بِاللَّه فَأَعْطوهُ وَمن استجار بِاللَّه فأجيروه وَمن أَتَى إِلَيْكُم مَعْرُوفا فكافئوه فَإِن لم تَجدوا فَادعوا لَهُ حَتَّى تعلمُوا أَن قد كافأتموه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مُخْتَصرا قَالَ من اصْطنع إِلَيْكُم مَعْرُوفا فجازوه فَإِن عجزتم عَن مجازاته فَادعوا لَهُ حَتَّى تعلمُوا أَن قد شكرتم فَإِن الله شَاكر يحب الشَّاكِرِينَ

হাদীস নং: ১৪৩৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৩৯. হযরত জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি কোন দানপ্রাপ্ত হলে সে যদি সক্ষম হয়, তবে যেন সে এর প্রতিদান দেয়। আর সে যদি অপারগ হয়, তবে অন্তত সে যেন দাতার প্রশংসা করে। কেননা যে প্রশংসা করল, সে যেন কৃতজ্ঞতা প্রকাশ করে নিল। আর যে গোপন করল, সে অকৃতজ্ঞ রয়ে গেল। আর যাকে কোন কিছু দেয়া হয়নি অথচ সে মিছামিছি কোন নিয়ামত প্রদত্ত হওয়ার ভাব প্রকাশ করল, সে যেন মিথ্যার দু'টি পোশাক পরিধান করে নিল।
হাদীসটি আবুয যুবায়র সুত্রে জাবির (রা) থেকে বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান-গরীব। আবু দাঊদও জনৈক ব্যাক্তি সূত্রে এটি জাবির (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি এও বলেছেন, যে, ঐ ব্যক্তিটি হচ্ছে শুরাহবীল ইবন সা'দ। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি শুরাহবীল সূত্রে জাবির (রা) থেকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি এরূপঃ
যার কোন উপকার করা হল আর সে প্রশংসা ছাড়া আর কোন বিনিময় দিতে পারল না, সে কৃতজ্ঞ বলেই গণ্য হবে। আর যে ব্যক্তি তা গোপন করল, সে যেন অকৃতজ্ঞতাই প্রকাশ করল। যে ব্যক্তি মিছামিছি কোন নিয়ামত প্রদত্ত হওয়ার ভাব ধারণ করল, সে যেন মিথ্যার দু'টি পোশাক পরিধান করে নিল।
শুরাহবীল ইবন সাদ সম্পর্কে বর্ণনা সামনে আসছে। আবু দাউদের অপর একটি বিশুদ্ধ বর্ণনায় রয়েছে। যাকে কোন নিয়ামত দান করা হল আর সে এর আলোচনা করল, সে যেন এর কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যে গোপন করল, সে অকৃতজ্ঞ রয়ে গেল।
হাদীসটি আবুয যুবায়র সুত্রে জাবির (রা) থেকে বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান-গরীব। আবু দাঊদও জনৈক ব্যাক্তি সূত্রে এটি জাবির (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি এও বলেছেন, যে, ঐ ব্যক্তিটি হচ্ছে শুরাহবীল ইবন সা'দ। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি শুরাহবীল সূত্রে জাবির (রা) থেকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি এরূপঃ
যার কোন উপকার করা হল আর সে প্রশংসা ছাড়া আর কোন বিনিময় দিতে পারল না, সে কৃতজ্ঞ বলেই গণ্য হবে। আর যে ব্যক্তি তা গোপন করল, সে যেন অকৃতজ্ঞতাই প্রকাশ করল। যে ব্যক্তি মিছামিছি কোন নিয়ামত প্রদত্ত হওয়ার ভাব ধারণ করল, সে যেন মিথ্যার দু'টি পোশাক পরিধান করে নিল।
শুরাহবীল ইবন সাদ সম্পর্কে বর্ণনা সামনে আসছে। আবু দাউদের অপর একটি বিশুদ্ধ বর্ণনায় রয়েছে। যাকে কোন নিয়ামত দান করা হল আর সে এর আলোচনা করল, সে যেন এর কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যে গোপন করল, সে অকৃতজ্ঞ রয়ে গেল।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1439- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعطي عَطاء فَوجدَ فليجز بِهِ فَإِن لم يجد فليثن فَإِن من أثنى فقد شكر وَمن كتم فقد كفر وَمن تحلى بِمَا لم يُعْط كَانَ كلابس ثوبي زور
رَوَاهُ التِّرْمِذِيّ عَن أبي الزبير عَنهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ
أَبُو دَاوُد عَن رجل عَن جَابر وَقَالَ هُوَ شُرَحْبِيل بن سعد وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن شُرَحْبِيل عَنهُ وَلَفظه من أولي مَعْرُوفا فَلم يجد لَهُ جَزَاء إِلَّا الثَّنَاء فقد شكره وَمن كتمه فقد كفره وَمن تحلى بباطل فَهُوَ كلابس ثوبي زور
قَالَ الْحَافِظ وشرحبيل بن سعد تَأتي تَرْجَمته
وَفِي رِوَايَة جَيِّدَة لأبي دَاوُد من أبلي فَذكره فقد شكره وَمن كتمه فقد كفره
قَوْله من أبلي أَي من أنعم عَلَيْهِ والإبلاء الإنعام

হাদীস নং: ১৪৪০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪০. হযরত উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হল আর সে উপকারীকে জাযাকাল্লাহু খায়রান(এর অর্থ হচ্ছে আল্লাহ্ তোমাকে এর উত্তম প্রতিদান দিন। ) বলে দু'আ দিল, সে যেন পূর্ণমাত্রায় প্রশংসা করল।
অপর বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করল অথবা কেউ তার উপকার করল, আর সে উপকারীকে 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, সে পূর্ণমাত্রায় প্রশংসা আদায় করে ফেলল।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটি হাসান-গরীব।)
[ হাফিয (যাকীউদ্দীন) বলেন ], তিরমিযীর কোন কোন কপি থেকে এটি বাদ পড়ে গিয়েছে। তাবারানীও তাঁর 'সগীর' নামক গ্রন্থে সংক্ষিপ্তাকারে এভাবে এটি বর্ণনা করেছেন: মানুষ যখন 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, তখন সে পূর্ণমাত্রায়ই প্রশংসা আদায় করে ফেলল।
অপর বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করল অথবা কেউ তার উপকার করল, আর সে উপকারীকে 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, সে পূর্ণমাত্রায় প্রশংসা আদায় করে ফেলল।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটি হাসান-গরীব।)
[ হাফিয (যাকীউদ্দীন) বলেন ], তিরমিযীর কোন কোন কপি থেকে এটি বাদ পড়ে গিয়েছে। তাবারানীও তাঁর 'সগীর' নামক গ্রন্থে সংক্ষিপ্তাকারে এভাবে এটি বর্ণনা করেছেন: মানুষ যখন 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, তখন সে পূর্ণমাত্রায়ই প্রশংসা আদায় করে ফেলল।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1440- وَعَن أُسَامَة بن زيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صنع إِلَيْهِ مَعْرُوف فَقَالَ لفَاعِله جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء
وَفِي رِوَايَة من أولي مَعْرُوفا أَو أسدي إِلَيْهِ مَعْرُوف فَقَالَ للَّذي أسداه جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ وَقد أسقط من بعض نسخ التِّرْمِذِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير مُخْتَصرا إِذا قَالَ الرجل جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء

হাদীস নং: ১৪৪১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪১. হযরত আশ'আস ইবন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন। মহান আল্লাহর সবচেয়ে কৃতজ্ঞ বান্দা তারাই, যারা মানুষের প্রতি সর্বাধিক কৃতজ্ঞ।
অন্য বর্ণনায় রয়েছে: যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী এটি উপরে বর্ণিত উসামা ইবন যায়দের রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।)
অন্য বর্ণনায় রয়েছে: যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী এটি উপরে বর্ণিত উসামা ইবন যায়দের রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1441- وَعَن الْأَشْعَث بن قيس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أشكر النَّاس لله تبَارك وَتَعَالَى أشكرهم للنَّاس
وَفِي رِوَايَة لَا يشْكر الله من لَا يشْكر النَّاس
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أُسَامَة بن زيد بِنَحْوِ الأولى

হাদীস নং: ১৪৪২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হয়, সে যেন এর প্রতিদান দেয়। আর কেউ যদি অক্ষম হয়, তবে যেন অন্তত এর আলোচনা করে। কেননা যে উপকারের আলোচনা করল, সে যেন কৃতজ্ঞতা আদায় করে নিল। আর যে ব্যক্তি মিছেমিছি কোন নিয়ামত প্রকাশের ভাব ধারণ করল, সে যেন মিথ্যার দু'টি পোশাক পরিধান করল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। সালিহ ইব্ন আবুল আখযার ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। সালিহ ইব্ন আবুল আখযার ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1442- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أُتِي إِلَيْهِ مَعْرُوف فليكافىء بِهِ وَمن لم يسْتَطع فليذكره فَإِن من ذكره فقد شكره وَمن تشبع بِمَا لم يُعْط فَهُوَ كلابس ثوبي زور
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا صَالح بن أبي الْأَخْضَر

হাদীস নং: ১৪৪৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: ঐ ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ নয়, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না।
(আবু দাউদ ও তিরমিযী এবং তিনি বলেছেন হাদীসটি সহীহ।)
(আবু দাউদ ও তিরমিযী এবং তিনি বলেছেন হাদীসটি সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1443- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يشْكر الله من لَا يشْكر النَّاس
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ صَحِيح

হাদীস নং: ১৪৪৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৪. হযরত তালহা ইব্ন উবায়দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হল, সে যেন এর আলোচনা করে। যে ব্যক্তি এর আলোচনা করল, সে যেন কৃতজ্ঞতা আদায় করে ফেলল। আর যে গোপন করল, সে অকৃতজ্ঞতা প্রদর্শন করল।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। ইব্ন আবিদ দুনিয়া এটি আয়েশা (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেন।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। ইব্ন আবিদ দুনিয়া এটি আয়েশা (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1444- وَرُوِيَ عَن طَلْحَة يَعْنِي ابْن عبيد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أولي مَعْرُوفا فليذكره فَمن ذكره فقد شكره وَمن كتمه فقد كفره
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث عَائِشَة رَضِي الله عَنْهَا

হাদীস নং: ১৪৪৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৫. হযরত নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি অল্প নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে অধিকটিরও শুকরিয়া আদায় করে না। আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহর নিয়ামতের আলোচনা করা কৃতজ্ঞতা জ্ঞাপনেরই শামিল। আর একে গোপন করা অকৃতজ্ঞতারই নামান্তর। জামায়াতে অবস্থান করা রহমত লাভের কারণ। আর জামায়াত থেকে বিচ্ছিন্নতা আযাবের কারণ হয়।
(হাদীসটি আবদুল্লাহ্ ইবন আহমদ নির্দোষ সনদে তাঁর 'যাওয়াইদ' নামক কিতাবে বর্ণনা করেছেন, ইবন আবিদ-দুনিয়াও এটি 'ইসতিনাউল মারূফ' নামক কিতাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবদুল্লাহ্ ইবন আহমদ নির্দোষ সনদে তাঁর 'যাওয়াইদ' নামক কিতাবে বর্ণনা করেছেন, ইবন আবিদ-দুনিয়াও এটি 'ইসতিনাউল মারূফ' নামক কিতাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1445 - وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لم يشْكر الْقَلِيل لم يشْكر الْكثير وَمن لم يشْكر النَّاس لم يشْكر الله والتحدث بِنِعْمَة الله شكر وَتركهَا كفر وَالْجَمَاعَة رَحْمَة والفرقة عَذَاب
رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف بِاخْتِصَار

হাদীস নং: ১৪৪৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাজিরগণ এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আনসারগণ তো সকল পুণ্য নিয়ে গেল। অধিক সম্পদ থাকা অবস্থায় মুক্তহস্তে দান এবং অল্প সম্পদ থাকলে এর দ্বারাই অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শনে এদের চাইতে উত্তম কোন সম্প্রদায় আমরা আর দেখিনি। তারা আমাদের সকল প্রয়োজন পূরণ করে দিয়েছে। রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা কি তাদের প্রশংসা ও তাদের জন্য দু'আ কর না? তারা বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটিই ওটির বিনিময়।
(হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ নাসাঈর।)
(হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ নাসাঈর।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1446- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ الْمُهَاجِرُونَ يَا رَسُول الله ذهب الْأَنْصَار بِالْأَجْرِ كُله مَا رَأينَا قوما أحسن بذلا لكثير وَلَا أحسن مواساة فِي قَلِيل مِنْهُم وَلَقَد كفونا الْمُؤْنَة
قَالَ أَلَيْسَ تثنون عَلَيْهِم بِهِ وتدعون لَهُم قَالُوا بلَى قَالَ فَذَاك بِذَاكَ
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ