لَوۡلَا کِتٰبٌ مِّنَ اللّٰہِ سَبَقَ لَمَسَّکُمۡ فِیۡمَاۤ اَخَذۡتُمۡ عَذَابٌ عَظِیۡمٌ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫০. ‘পূর্বে লিখিত বিধান’ দ্বারা কি বোঝানো হয়েছে? কতক মুফাসসির বলেন, পূর্বে ৩৩নং আয়াতে বর্ণিত বিধান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্তমানে আল্লাহ তাআলার কোনও আযাব না আসা। অন্যান্য মুফাসসিরগণ বলেন, কয়েদীদের মধ্য হতে কারও কারও তাকদীরে লেখা ছিল যে, তারা ইসলাম গ্রহণ করবে, এ আয়াতে তাকদীরের সেই লিখনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা সে ফায়সালার কারণে মুসলিমদেরকে শাস্তি দেননি এ কারণে যে, কয়েদীদের মধ্যে এমন কেউ কেউ এ ফায়সালার কারণে ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছে, যাদের ভাগ্যে ইসলাম লেখা ছিল। নয়ত নীতিগতভাবে এ ফায়সালা পছন্দনীয় ছিল না।