(স্মরণ কর), মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি ছিল, তারা যখন বলছিল, তাদের (অর্থাৎ মুসলিমদের) দীন তাদেরকে বিভ্রান্ত করেছে। ৩৬ অথচ কেউ আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহ তো পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৬. মুসলিমগণ যখন সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কাফেরদের অত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে নিল, তখন মুনাফিকগণ বলতে লাগল, নিজেদের দীনের ব্যাপারে এরা বড় ধোঁকার মধ্যে রয়েছে। মক্কার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার মত শক্তি এদের কোথায়? (এর জবাবে আল্লাহ তাআলা বলছেন, তারা আদৌ ধোঁকায় পড়েনি। প্রকৃত পক্ষে তারা আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা তাঁর উপর নির্ভর করে, তিনি অবশ্যই তাদের সাহায্য করেন। ফলে শত্রুসৈন্য যত প্রবলই হোক তারা তাদেরকে পরাস্ত করতে পারে না -অনুবাদক।)