আল আনফাল

সূরা নং: ৮, আয়াত নং: ৩২

তাফসীর
وَاِذۡ قَالُوا اللّٰہُمَّ اِنۡ کَانَ ہٰذَا ہُوَ الۡحَقَّ مِنۡ عِنۡدِکَ فَاَمۡطِرۡ عَلَیۡنَا حِجَارَۃً مِّنَ السَّمَآءِ اَوِ ائۡتِنَا بِعَذَابٍ اَلِیۡمٍ

উচ্চারণ

ওয়া ইয কা-লুল্লা-হুম্মা ইন কা-না হা-যা-হুওয়াল হাক্কা মিন ‘ইনদিকা ফাআমতির ‘আলাইনা-হিজারাতাম মিনাছ ছামাই আবি’তিনা-বি‘আযা-বিন আলীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

(একটা সময় ছিল) যখন তারা বলেছিল, হে আল্লাহ! এই কুরআনই যদি আপনার পক্ষ হতে আগত সত্য হয়ে থাকে, তবে আমাদের প্রতি আকাশ থেকে পাথর-বৃষ্টি বর্ষণ করুন অথবা আমাদের প্রতি কোন মর্মন্তুদ শাস্তি নিক্ষেপ করুন।