তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি আরোহণের পথসমূহের মালিক। ২
তাফসীরে মুফতি তাকি উসমানী
২. ‘আরোহণের পথসমূহ’ দ্বারা এমন সব পথ বোঝানো হয়েছে, যা দিয়ে ফেরেশতাগণ ঊর্ধ্বজগতে আরোহণ করে। এখানে বিশেষভাবে তার উল্লেখ করা হয়েছে এ কারণে যে, পরের আয়াতে ঊর্ধ্বলোকে ফেরেশতাদের আরোহণ করার কথা আসছে।