তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ৪ আল্লাহরই কাছে আছে মহা প্রতিদান।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪. অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা করা হয় যে, তোমরা অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততির ভালোবাসায় মগ্ন হয়ে আল্লাহ তাআলার আদেশ-নিষেধের ব্যাপারে গাফেল হয়ে যাও কি না। যে ব্যক্তি এরূপ গাফলতি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে, আল্লাহ তাআলার কাছে তার জন্য রয়েছে মহা পুরস্কার।