আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৬৩

তাফসীর
لَا شَرِیۡکَ لَہٗ ۚ وَبِذٰلِکَ اُمِرۡتُ وَاَنَا اَوَّلُ الۡمُسۡلِمِیۡنَ

উচ্চারণ

লা-শারীকা লাহু ওয়া বিযা-লিকা উমিরতুওয়া আনা আওওয়ালুল মুসলিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তাঁর কোনও শরীক নেই। আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে এবং আনুগত্য স্বীকারকারীদের মধ্যে আমিই প্রথম। ৯৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯৯. তিনি প্রথম মুসলিম, প্রথম আনুগত্য স্বীকারকারী এ হিসেবে যে, আল্লাহ তা‘আলার পক্ষ থেকে যে দীনে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাঁকে পাঠানো হয়েছিল, তাঁর প্রতি সর্বপ্রথম আনুগত্য তিনিই স্বীকার করেছিলেন। বস্তুত সকল নবীই তাঁর কালের প্রথম মুসলিম হয়ে থাকেন। আবার ‘প্রথম’ অর্থ শ্রেষ্ঠও হতে পারে। অর্থাৎ আল্লাহর প্রতি ইসলাম ও আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠতম মর্যাদায় আমি অধিষ্ঠিত, আমিই শ্রেষ্ঠতম মুসলিম। -অনুবাদক
সূরা আল আনআম, আয়াত ৯৫২ | মুসলিম বাংলা