আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৬০

তাফসীর
مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ عَشۡرُ اَمۡثَالِہَا ۚ وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَلَا یُجۡزٰۤی اِلَّا مِثۡلَہَا وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ

উচ্চারণ

মান জাআ বিল হাছানাতি ফালাহূ‘আশরু আমছা-লিহা- ওয়ামান জাআ বিছছাইয়িআতি ফালা-ইউজঝা ইল্লা-মিছলাহা-ওয়া হুম লা-ইউজলামূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যে ব্যক্তি কোনও পুণ্য নিয়ে আসবে, তার জন্য অনুরূপ তার দশগুণ (সওয়াব) রয়েছে। আর যে ব্যক্তি কোনও অসৎকর্ম নিয়ে আসবে, তাকে কেবল তারই সমান প্রতিফল দেওয়া হবে। আর তাদের প্রতি কোনও জুলুম করা হবে না।