وَاَنَّ ہٰذَا صِرَاطِیۡ مُسۡتَقِیۡمًا فَاتَّبِعُوۡہُ ۚ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِکُمۡ عَنۡ سَبِیۡلِہٖ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৯৫. অর্থাৎ উপরিউক্ত বিধানসমূহ পালন করা এবং বিশ্বাস ও কর্মে আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করাই হল ‘সিরাতে মুসতাকীম’ (সরল পথ) এবং এরই নাম ইসলাম। এ পথের কোন বিকল্প নেই। সুতরাং তোমরা এরই অনুসরণ কর। এ ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করলে অন্য কোন পথে চললে, সরল পথ হতে বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহর পথ হারিয়ে শয়তানের পথে চলে যাবে। হযরত ইবনে মাসউদ (রা.) বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সরল রেখা টেনে বললেন, (মনে কর) এটি আল্লাহর পথ। তারপর সে রেখার ডানে-বামে আরও অনেকগুলো রেখা টানলেন। তারপর বললেন, এগুলো অন্যপথ। এর প্রত্যেকটির মুখে একেকজন শয়তান দাঁড়ানো আছে, যে সেদিকে চলার জন্য মানুষকে ডাকছে। তারপর তিনি এ আয়াতটি পাঠ করেন। -অনুবাদক