আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৫১

তাফসীর
قُلۡ تَعَالَوۡا اَتۡلُ مَا حَرَّمَ رَبُّکُمۡ عَلَیۡکُمۡ اَلَّا تُشۡرِکُوۡا بِہٖ شَیۡئًا وَّبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ۚ وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ مِّنۡ اِمۡلَاقٍ ؕ نَحۡنُ نَرۡزُقُکُمۡ وَاِیَّاہُمۡ ۚ وَلَا تَقۡرَبُوا الۡفَوَاحِشَ مَا ظَہَرَ مِنۡہَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ

উচ্চারণ

কুল তা‘আ-লাও আতলুমা-হাররামা রাব্বুকুম ‘আলাইকুম আল্লা-তুশরিকূবিহী শাইআওঁ ওয়া বিলওয়া-লিদাইনি ইহছা-নাওঁ ওয়ালা-তাকতুলূআওলা-দাকুম মিন ইমলা-কিন নাহনুনারঝুকুকুম ওয়া ইয়্যা-হুম ওয়ালা-তাকরাবুল ফাওয়া-হিশা মা-জাহারা মিনহা-ওয়ামা-বাতানা ওয়ালা-তাকতুলুন্নাফছাল্লাতী হাররামালা-হু ইল্লা-বিলহাক্কি যা-লিকুম ওয়াসসা-কুম বিহী লা‘আল্লাকুম তা‘কিলূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(তাদেরকে) বল, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি যা-কিছু হারাম করেছেন, আমি তা (তোমাদেরকে) পড়ে শোনাই। তা এই যে, তোমরা তার সঙ্গে কাউকে শরীক করো না, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দারিদ্র্যের ভয়ে তোমরা নিজ সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকেও রিযক দেই এবং তাদেরকেও। আর তোমরা প্রকাশ্য ও গোপন কোনও রকম অশ্লীল কাজের নিকটেও যেয়ো না ৯২ আর আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, তাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করো না। এই সব বিষয়ে, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, যাতে তোমরা উপলব্ধি কর।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯২. অর্থাৎ অশ্লীল কাজ যেমন প্রকাশ্যে করা নিষেধ, তেমনি লুকাছাপা করেও নিষেধ।