আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৪৯

তাফসীর
قُلۡ فَلِلّٰہِ الۡحُجَّۃُ الۡبَالِغَۃُ ۚ فَلَوۡ شَآءَ لَہَدٰىکُمۡ اَجۡمَعِیۡنَ

উচ্চারণ

কুল ফালিল্লা-হিল হুজ্জাতুল বা-লিগাতু ফালাও শাআ লাহাদা-কুম আজমা‘ঈন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী! তাদেরকে) বল, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই আছে, সুতরাং তিনি চাইলে তোমাদের সকলকে (জোরপূর্বক) হিদায়াতের উপর নিয়ে আসতেন। ৯১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯১. অর্থাৎ তোমরা তো কাল্পনিক প্রমাণ পেশ করছ, কিন্তু আল্লাহ তাআলা নবী-রাসূলগণের মাধ্যমে নিজ প্রমাণ চূড়ান্ত করে দিয়েছেন এবং তাঁদের বর্ণিত সে সকল প্রমাণ এমনই বস্তুনিষ্ট, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। যারা তা প্রত্যাখ্যান করেছে তারা আল্লাহ তাআলার আযাবে নিপতিত হয়েছে। এটা সে সকল প্রমাণের সত্যতারই সাক্ষ্য বহন করে। সুতরাং আল্লাহ তাআলা চাইলে সকলকে জোরপূর্বক হিদায়াত দিতে পারতেন নিশ্চয়ই, কিন্তু তাতে নবীগণআনীত অনস্বীকার্য প্রমাণসমূহকে গ্রহণ করে নিয়ে স্বেচ্ছায় ঈমান আনার যে দায়িত্ব তোমাদের উপর রয়েছে, তা আদায় হত না।