আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৪৭

তাফসীর
فَاِنۡ کَذَّبُوۡکَ فَقُلۡ رَّبُّکُمۡ ذُوۡ رَحۡمَۃٍ وَّاسِعَۃٍ ۚ وَلَا یُرَدُّ بَاۡسُہٗ عَنِ الۡقَوۡمِ الۡمُجۡرِمِیۡنَ

উচ্চারণ

ফাইন কাযযাবূকা ফাকুর রাব্বুকুম যূরাহমাতিওঁ ওয়া-ছি‘আতিওঁ ওয়ালা-ইউরাদ্দুবা’ছুহূ ‘আনিল কাওমিল মুজ রিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারপরও যদি তারা (অর্থাৎ কাফেরগণ) তোমাকে অস্বীকার করে, তবে বলে দাও, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধীদের থেকে তার শাস্তি টলানো যায় না। ৮৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮৯. অস্বীকারকারী বলে এখানে সরাসরিভাবে ইয়াহুদীদেরকে বোঝানো হয়েছে। কেননা উপরে বর্ণিত জিনিসসমূহকে যে তাদের প্রতি তাদের অবাধ্যতার কারণে হারাম করা হয়েছিল, তারা এটা অস্বীকার করত। অবশ্য আরব মুশরিকগণও এর অন্তর্ভুক্ত। তারা কুরআন মাজীদের সব কথাই অস্বীকার করত, এটাও তার একটা। উভয় সম্প্রদায়কে বলা হচ্ছে, কুরআনকে প্রত্যাখ্যান করা সত্ত্বেও যে তাদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে না, উপরন্তু তাদের পার্থিব সুখণ্ডসাচ্ছন্দ্য লাভ হচ্ছে, এটা এ কারণে নয় যে, আল্লাহ তাআলা তাদের কাজে খুশী। আসল কথা হচ্ছে, দুনিয়ায় আল্লাহ তাআলার দয়া সর্বব্যাপী। এখানে তিনি তাঁর বিদ্রোহীদেরকেও জীবিকার সম্পন্নতা দান করেন। তবে এটা নিশ্চিত যে, এ অপরাধীদেরকে একদিন না একদিন অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং তা কেউ টলাতে পারবে না।