আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৩১

তাফসীর
ذٰلِکَ اَنۡ لَّمۡ یَکُنۡ رَّبُّکَ مُہۡلِکَ الۡقُرٰی بِظُلۡمٍ وَّاَہۡلُہَا غٰفِلُوۡنَ

উচ্চারণ

যা-লিকা আল লাম ইয়াকুররাব্বুকা মুহলিকাল কুরা-বিজু লমিওঁ ওয়া আহ লুহা-গা-ফিলূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এটা (অর্থাৎ নবী প্রেরণের ধারা) ছিল এজন্য যে, কোনও জনপদকে সীমালংঘনের কারণে এ অবস্থায় ধ্বংস করা তোমার প্রতিপালকের পছন্দ ছিল না যে, তার অধিবাসীগণ অনবহিত থাকবে। ৭১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭১. এর দুই অর্থ হতে পারে (এক) জনপদবাসীদেরকে কোনও সীমালংঘনের কারণে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করা আল্লাহ তাআলার পছন্দ ছিল না, যতক্ষণ না নবীগণের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়। (দুই) আল্লাহ তাআলা মানুষকে সতর্ক না করেই ধ্বংস করার মত বাড়াবাড়ি করতে পারেন না।