আর রহমান

সূরা নং: ৫৫, আয়াত নং: ৬

তাফসীর
وَّالنَّجۡمُ وَالشَّجَرُ یَسۡجُدٰنِ

উচ্চারণ

ওয়ান্নাজমুওয়াশশাজারু ইয়াছজূদা-ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তৃণলতা ও বৃক্ষ তাঁর সম্মুখে সিজদা করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩. তৃণলতা ও গাছপালার এ সিজদা প্রকৃত অর্থেও হতে পারে। কুরআন মাজীদে কয়েক জায়গায় ইরশাদ হয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যেই কিছু না কিছু অনুভূতি আছে (দেখুন সূরা বনী ইসরাঈল ১৭ : ৪৪)। আবার এ অর্থও হতে পারে যে, এরা সব আল্লাহ তাআলার হুকুম মেনে চলে।