তুমি কি দেখেছ তাকে, যে তার খেয়াল-খুশীকে নিজ মাবুদ বানিয়ে নিয়েছে এবং জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহীতে নিক্ষেপ করেছেন ৯ এবং তার কান ও অন্তরে মোহর করে দিয়েছেন আর তার চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন? অতএব, আল্লাহর পর এমন কে আছে, যে তাকে সুপথে নিয়ে আসবে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
তাফসীরে মুফতি তাকি উসমানী
৯. অর্থাৎ সত্য সম্পর্কে জ্ঞানলাভ করা সত্ত্বেও সে তা প্রত্যাখ্যান করেছে এবং উপর্যুপরি তার বিরুদ্ধাচরণে লিপ্ত থেকেছে, ফলে আল্লাহ তা‘আলা তাকে তার বিপথগামিতার মধ্যেই ফেলে রেখেছেন। -অনুবাদক