আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং তা করেছেন এজন্য যে, প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে যখন তাদের প্রতি কোন জুলুম করা হবে না। ৮
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮. আয়াতে وَهُمْ لَايُظْلَمُوْنَ বাক্যটিকে تُجْزٰى كُـلُّ نَفْسٍ -এর حال (অবস্থাজ্ঞাপক) ধরে সে অনুযায়ীই তরজমা করা হয়েছে।