আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৮৬

তাফসীর
وَمَا کُنۡتَ تَرۡجُوۡۤا اَنۡ یُّلۡقٰۤی اِلَیۡکَ الۡکِتٰبُ اِلَّا رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ ظَہِیۡرًا لِّلۡکٰفِرِیۡنَ ۫

উচ্চারণ

ওয়ামা- কুনতা তারাজূআইঁ ইউলকাইলাইকাল কিতা-বুইল্লা-রাহমাতাম মির রাব্বিকা ফালা-তাকূনান্না জাহীরাল লিলকা-ফিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে রাসূল!) পূর্ব থেকে তোমার এ আশা ছিল না যে, তোমার প্রতি কিতাব নাযিল করা হবে। কিন্তু এটা তোমার প্রতিপালকের রহমত। ৫৮ সুতরাং তুমি কখনও কাফেরদের সাহায্যকারী হয়ো না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৮. অর্থাৎ তোমাকে নবুওয়াত দান করা হবে ও তুমি নবী হবে এই আশা তোমার ছিল না এবং এ লক্ষে তুমি কোনও রকম সাধনাও করনি। তোমার অপ্রত্যাশিতভাবেই আমি তোমাকে নবী বানিয়েছি। কাজেই তোমার কাজ হল এ মহা নি‘আমতের কদর বুঝে মানুষকে শিরক ও কুফরের ক্ষতি বোঝানো ও তাদেরকে দীন ও ঈমানের দিকে ডাকা। তারা যে অধর্মের উপর আছে তাতে তাদের কোনও রকম সহযোগিতা করা বা এ ব্যাপারে তাদের সাথে কোনওরকম আপস করার বিন্দুমাত্র অবকাশ তোমার নেই। এ আয়াত প্রমাণ করে নবুওয়াত কোন সাধনালব্ধ বিষয় নয় বরং এটা আল্লাহর তাআলারই দান। তিনি যাকে ইচ্ছা তাকে এ মহামর্যাদায় অভিষিক্ত করে থাকেন। সেই সঙ্গে এ আয়াতের শিক্ষা হল, নবুয়তী ইলমের উত্তরাধিকার যারা লাভ করেছে, কোনও রকম বেদীনী কর্মকাণ্ডের সাথে আপস করা তাদের শান নয়। -অনুবাদক