আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৮০

তাফসীর
وَقَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَیۡلَکُمۡ ثَوَابُ اللّٰہِ خَیۡرٌ لِّمَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰہَاۤ اِلَّا الصّٰبِرُوۡنَ

উচ্চারণ

ওয়া কা-লাল্লাযীনা ঊতুল ‘ইল মা ওয়াইলাকুম ছাওয়া-বুল্লা-হি খাইরুল লিমান আ-মানা ওয়া ‘আমিলা সা-লিহাওঁ ওয়ালা-ইউলাক্কা-হাইল্লাসসা-বিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর যারা (আল্লাহর পক্ষ হতে) জ্ঞানপ্রাপ্ত হয়েছিল, তারা বলল, ধিক তোমাদেরকে! (তোমরা এরূপ কথা বলছ, অথচ) যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ প্রদত্ত সওয়াব কতই না শ্রেয়! আর তা লাভ করে কেবল ধৈর্যশীলগণই। ৫৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৬. ‘সবর’ শব্দটি কুরআন মাজীদের একটি পরিভাষা। নিজের ইন্দ্রিয় চাহিদাকে সংযত ও নিয়ন্ত্রিত রেখে আল্লাহ তাআলার আনুগত্যে অবিচলিত থাকাকে সবর বলা হয়।