আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৭৯

তাফসীর
فَخَرَجَ عَلٰی قَوۡمِہٖ فِیۡ زِیۡنَتِہٖ ؕ قَالَ الَّذِیۡنَ یُرِیۡدُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا یٰلَیۡتَ لَنَا مِثۡلَ مَاۤ اُوۡتِیَ قَارُوۡنُ ۙ اِنَّہٗ لَذُوۡ حَظٍّ عَظِیۡمٍ

উচ্চারণ

ফাখারাজা ‘আলা-কাওমিহী ফী ঝীনাতিহী কা-লাল্লাযীনা ইউরীদূ নাল হায়া-তাদ দুনইয়া-ইয়া-লাইতা লানা-মিছলা মাঊতিয়া কা-রূনু ইন্নাহূলাযূহাজ্জিন ‘আজীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর (একদিন) সে তার সম্প্রদায়ের সামনে নিজ জাঁকজমকের সাথে বের হয়ে আসল। যারা পার্থিব জীবন কামনা করত তারা (তা দেখে) বলতে লাগল, আহা! কারূনকে যা দেওয়া হয়েছে, অনুরূপ যদি আমাদেরও থাকত! বস্তুত সে মহা ভাগ্যবান।
সূরা আল ক্বাসাস, আয়াত ৩৩৩১ | মুসলিম বাংলা